পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: নিপার বাসার পাশে উচ্চ আওয়াজে মাইক বাজছে। এতে নিপার কী ধরনের ক্ষতি হতে পারে?
ক. মনের খ. পড়ার গ. ঘুমের ঘ. শারীরিক ও মানসিক
উত্তর: ঘ. শারীরিক ও মানসিক
প্রশ্ন: তোমার এক সহপাঠী না জেনে আর্সেনিকযুক্ত পানি পান করে। তার কী ধরনের সমস্যা হতে পারে?
ক. হাত-পা’য়ে ক্ষতরোগ খ. অনিদ্রা হতে পারে
গ. মাথাধরা হতে পারে ঘ. হাত-পা’য়ে ব্যথা হতে পারে
উত্তর: ক. হাত-পা’য়ে ক্ষতরোগ
প্রশ্ন: সীমাদের বিদ্যালয়ে লাল রং দেওয়া নলকূপের পানি কেউ পান করে না। এর কারণ কী বলে মনে করো?
ক. এতে গ্যাস আছে খ. এতে আর্সেনিক আছে
গ. এতে বালু ওঠে ঘ. এতে লবণপানি আছে
উত্তর: খ. এতে আর্সেনিক আছে
প্রশ্ন: সামি পানি বিশুদ্ধ করে খাওয়ার উপযোগী করতে চায়। পুকুর বা নদীর পানি সে কীভাবে নিরাপদ করবে?
ক. ছেঁকে খ. ময়লা সরিয়ে গ. ফুটিয়ে ঘ. রোদে রেখে দিয়ে
উত্তর: গ. ফুটিয়ে
প্রশ্ন: তুমি এক প্রত্যন্ত গ্রামে নানার বাড়িতে বেড়াতে গেছ। সেখানে খাবার পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত করতে চাইলে কী করবে?
ক. পানি ফুটাব খ. পানি ছাঁকব
গ. পানি থিতাব ঘ. পানি রোদে দেব
উত্তর: ক. পানি ফুটাব
প্রশ্ন: তোমার শরীরের তাপমাত্রা ঠিক রাখতে নিচের কোনটির দরকার বলে মনে করো?
ক. ভিটামিন-এ খ. পানি গ. খনিজ লবণ ঘ. আমিষ খাবার
উত্তর: খ. পানি
প্রশ্ন: ধামরাইয়ের হাজীপুর গ্রাম। এখানে খাবার পানির জন্য শুধু নদী ও পুকুরের পানি আছে। এ অবস্থায় তুমি কীভাবে পানি পান করবে?
ক. ২০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে পান করব
খ. ১০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে পান করব
গ. ১০ মিনিট ফিল্টার করে পান করব
ঘ. ২০ মিনিট সূর্যের আলোতে রেখে পান করব
উত্তর: ক. ২০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে পান করব
প্রশ্ন: পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানি জলীয় বাষ্পে পরিণত হয় কিসের সাহায্যে?
ক. বিদ্যুতের সাহায্যে খ. আগুনের সাহায্যে
গ. বাতাসের সাহায্যে ঘ. সূর্যের তাপের সাহায্যে
উত্তর: ঘ. সূর্যের তাপের সাহায্যে
প্রশ্ন: চৈত্রমাসে হাসান দেখতে পেল তাদের গ্রামের পুকুরটি দ্রুত শুকিয়ে যাচ্ছে। এর কারণ কী?
ক. প্রচুর বাতাস খ. অধিক ব্যবহার
গ. প্রচুর বৃষ্টি ঘ. প্রচণ্ড সূর্যতাপ
উত্তর: ঘ. প্রচণ্ড সূর্যতাপ
প্রশ্ন: পুকুরের পানিতে সূর্যের আলো পড়লে কী ঘটে?
ক. পানি ফুটতে থাকে খ. পানি জলীয় বাষ্পে পরিণত হয়
গ. পানি দূষিত হয় ঘ. পানি ঠান্ডা হয়
উত্তর: খ. পানি জলীয় বাষ্পে পরিণত হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক