প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: হাবিব কিছুদিন রংপুরে দাদীর বাড়িতে ছিল। সেখানে সে নিয়মিত নলকূপের পানি পান করত ও গোসল করত। কিছুদিন পর তার চামড়ায় এক ধরনের ঘা হলো। এর কারণ কী?
ক. নলকূপের পানি বিশুদ্ধ ছিল
খ. নলকূপের পানিতে কাদা ছিল
গ. নলকূপের পানিতে বালু ছিল
ঘ. নলকূপের পানিতে আর্সেনিক ছিল
উত্তর: ঘ. নলকূপের পানিতে আর্সেনিক ছিল
প্রশ্ন: তোমার গ্রামের কোনো নলকূপে আর্সেনিক আছে কি না তা পরীক্ষা করতে দেওয়া হলো। কোনো নলকূপে যদি আর্সেনিকের উপস্থিতি পাও, তখন তুমি সেই নলকূপকে কোন রং দিয়ে চিহ্নিত করে রাখবে?
ক. সাদা রং খ. কালো রং গ. লাল রং ঘ. সবুজ রং
উত্তর: গ. লাল রং
প্রশ্ন: জামালপুরের হরিণধরা গ্রাম এবার বন্যার পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে ঘরবাড়ি-রাস্তাঘাট। সেখানে পানি ফুটানোও সম্ভব হচ্ছে না। এ অবস্থায় গ্রামের অধিবাসীরা কোন পদ্ধতি ব্যবহার করে পানি বিশুদ্ধ করবে?
ক. ছাঁকন খ. থিতানো
গ. ফুটানো ঘ. ফিটকিরি বা ব্লিচিং পাউডার ব্যবহার
উত্তর: ঘ. ফিটকিরি বা ব্লিচিং পাউডার ব্যবহার
প্রশ্ন: নিরাপদ পানি জীবনের জন্য দরকারি তাই নিচের কোনটি নিরাপদ পানির বৈশিষ্ট্য বলে তুমি মনে কর?
ক. গন্ধহীন খ. রঙিন গ. আর্সেনিকমুক্ত ঘ. অপরিষ্কার
উত্তর: গ. আর্সেনিকমুক্ত
প্রশ্ন: একজন ডুবুরি একটি সিলিন্ডার নিয়ে সাগরে ঝাঁপ দেয়। তার সিলিন্ডারে কী আছে বলে তুমি মনে করো?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. আর্গন ঘ. হিলিয়াম
উত্তর: ক. অক্সিজেন
প্রশ্ন: তোমাদের বাড়ির বৈদ্যুতিক তারে হঠাত্ আগুন ধরেছে। এক্ষেত্রে তোমার করণীয় কী?
ক. পানি দিয়ে নেভানো খ. বালি দিয়ে নেভানো
গ. কার্বন ডাই-অক্সাইড দিয়ে নেভানো
ঘ. মেইন সুইচ বন্ধ করে দেওয়া
উত্তর: ঘ. মেইন সুইচ বন্ধ করে দেওয়া
প্রশ্ন: বাংলাদেশে গ্যাস, তেল ও কয়লা পুড়িয়ে বিদ্যুত্ উত্পাদন করা হয়। কুতুবদিয়া দ্বীপে এসবের পরিবর্তে কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় বিদ্যুত্ উত্পাদন করা যায়—
ক. অক্সিজেন খ. বায়ুপ্রবাহ গ. অভিস্রবণ ঘ. পাতন
উত্তর: খ. বায়ুপ্রবাহ
প্রশ্ন: খেলার মাঠে গাছের শুকনো পাতায় ভরে গেছে। পাতাগুলো জড়ো করে আগুন ধরানো হলো। এতে কী হবে?
ক. মাটিদূষণ খ. পানিদূষণ গ. নদীদূষণ ঘ. বায়ুদূষণ
উত্তর: ঘ. বায়ুদূষণ
প্রশ্ন: বাবুল খাবার গ্রহণ করল। নিচের কোনটি খাদ্যকে ভেঙে শক্তি উত্পাদন করতে বিশেষ ভূমিকা রাখবে?
ক. নাইট্রোজেন খ. অক্সিজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. জলীয় বাষ্প
উত্তর: খ. অক্সিজেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক