প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: মাছ, মাংস, ফল, চিপস ইত্যাদি সংরক্ষণ করতে কোন গ্যাসটি ব্যবহার করা হয়?
ক. ফসফরাস খ. হাইড্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. নাইট্রোজেন
উত্তর: ঘ. নাইট্রোজেন
প্রশ্ন: দীপালি ফাস্ট ফুডের দোকান থেকে একটি কোমল পানীয় কিনল। বোতলের ছিপি খোলার সাথে সাথে বুদ্বুদ বের হল। এ বুদবুদগুলো আসলে কী?
ক. নাইট্রোজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. জলীয় বাষ্প ঘ. অক্সিজেন
উত্তর: খ. কার্বন ডাই-অক্সাইড
প্রশ্ন: তাজীন ফ্যাশনে হঠাত্ আগুন লাগল। আগুন নেভানোর কাজে সেখানে কোন গ্যাস ব্যবহার করেছিল?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. হাইড্রোজেন ঘ. নাইট্রোজেন
উত্তর: খ. কার্বন ডাই-অক্সাইড
প্রশ্ন: গাছের বৃদ্ধির জন্য ইউরিয়া সার প্রয়োজন। ইউরিয়া সার তৈরিতে নিচের কোন উপাদান বেশি দরকারি?
ক. ইউরিক এসিড খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: গ. নাইট্রোজেন
প্রশ্ন: কোন শক্তি কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পাদনের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে তুমি মনে করো?
ক. বায়ু খ. চুম্বক গ. আলো ঘ. তাপ
উত্তর: ক. বায়ু
প্রশ্ন: বিকল্প জ্বালানি উত্স হিসেবে নিচের কোনটির ওপর অগ্রাধিকার দিতে হবে?
ক. তাপ ও বিদ্যুত্ শক্তির ওপর
খ. আলো ও চুম্বক শক্তির ওপর
গ. বায়ু ও সৌরশক্তির ওপর
ঘ. তাপ ও আলোক শক্তির ওপর
উত্তর: গ. বায়ু ও সৌরশক্তির ওপর
প্রশ্ন: কার্বন ডাই-অক্সাইড গ্যাস আগুনের ওপর একটি আবরণ তৈরি করে। এতে আগুন নিভে যাবার কারণটি হলো—।
ক. আগুন বায়ুর অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না
খ. আগুন বায়ুর নাইট্রোজেনের সংস্পর্শে আসে না
গ. আগুন ধোঁয়া সৃষ্টি করতে পারে না
ঘ. আগুন পানির সংস্পর্শে আসতে পারে না
উত্তর: ক. আগুন বায়ুর অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না।
প্রশ্ন: গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে কালো ধোঁয়া বের হয়। নিচের কোনটির কারণে এই ধোঁয়া কালো হয়?
ক. নাইট্রোজেন খ. অক্সিজেন
গ. কার্বন কণা ঘ. সালফার কণা উত্তর: গ. কার্বন কণা
প্রশ্ন: ডাক্তার প্রাথমিকভাবে ধারণা করেছে দীপার যক্ষ্মা হয়েছে। সে মাঝেমধ্যে হাঁচি-কাশি দেয়। এর ফলে জীবাণু মিশে দূষিত হচ্ছে —
ক. বায়ু খ. পানি গ. মাটি ঘ. বাতাসের অক্সিজেন
উত্তর: ক. বায়ু।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক