পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: দূষিত বায়ুর কারণে মানুষের শ্বাসকার্যে ব্যাঘাত ঘটে, আর সৃষ্টি করতে পারে —
ক. অ্যালার্জি খ. কলেরা গ. ডায়রিয়া ঘ. আমাশয়
উত্তর: ক. অ্যালার্জি
প্রশ্ন: বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেশি হলে তাপমাত্রার পরিমাণ কী হয়?
ক. কমে খ. বাড়ে গ. একই থাকে ঘ. শূন্য হয়
উত্তর: খ. বাড়ে
প্রশ্ন: রফিক একদিন বুড়িগঙ্গা নদীর ধারে বেড়াতে গেল। তখন বাতাস শরীরে লাগলে ঠান্ডা অনুভব করল। কারণ —
ক. বায়ু তাপ শোষণ করে খ. বায়ু তাপ ছড়ায়
গ. বায়ু তাপ নির্গত করে
ঘ. বায়ু জলীয় বাষ্প নির্গত করে
উত্তর: ক. বায়ু তাপ শোষণ করে
প্রশ্ন: তোমার বাসার আশেপাশের বায়ুদূষণ রোধে তুমি কী করবে?
ক. চারদিকে দেওয়াল দেব খ. বেশি করে গাছ লাগাব
গ. বেশি করে গাছ কাটব ঘ. যেখানে সেখানে থুতু ফেলব
উত্তর: খ. বেশি করে গাছ লাগাব
প্রশ্ন: তুমি তো কোমল পানীয় পান করো। বলতে পারবে কোমল পানীয়ের স্বাদ ঝাঁঝালো হয় কোন গ্যাসের কারণে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: ঘ. কার্বন ডাই-অক্সাইড
প্রশ্ন: ইফতি রাতের বেলায় লেখাপড়া করছে। সে কোন শক্তিকে কাজে লাগিয়ে লেখাপড়া করছে?
ক. তাপশক্তি খ. আলোক শক্তি
গ. শব্দশক্তি ঘ. দৃষ্টিশক্তি
উত্তর: খ. আলোক শক্তি
প্রশ্ন: তোমার বাবা যে মোবাইল ফোন ব্যবহার করেন, তা চালাতে কোন শক্তির সাহায্য নিতে হয়?
ক. আলোক শক্তির খ. বিদ্যুত্ শক্তির
গ. শব্দশক্তির ঘ. তাপশক্তির
উত্তর: খ. বিদ্যুত্ শক্তির
প্রশ্ন: লিপি তার বিদ্যালয়ের ড্রেসটি ইস্ত্রি করছে। এতে কোন শক্তি কাজ করছে?
ক. তাপশক্তি খ. আলোক শক্তি
গ. বিদ্যুত্ শক্তি ঘ. চাপশক্তি
উত্তর: ক. তাপশক্তি
প্রশ্ন: নকীব বুড়িগঙ্গা নদীতে পালতোলা নৌকার বাইচ দেখতে গিয়েছিল। সে বাইচে নৌকাগুলো কোন শক্তি ব্যবহার করেছিল?
ক. আলোক শক্তি খ. বায়ুপ্রবাহের শক্তি
গ. বিদ্যুত্ শক্তি ঘ. তেল শক্তি
উত্তর: খ. বায়ুপ্রবাহের শক্তি
প্রশ্ন: শরীফ হাতে এক টুকরো বরফ নিল। শরীফের হাতের তাপে বরফ টুকরো কিছুটা গলে গেল। এখানে তাপ সঞ্চালনের প্রক্রিয়াটি হলো—
ক. পরিবহন খ. বিকিরণ গ. পরিচলন ঘ. অভিস্রবণ
উত্তর: ক. পরিবহন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক