প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: শীতের সকাল। সুমন বারান্দায় বসে রোদ পোহাচ্ছে। এখানে রোদ নিচের কোন প্রক্রিয়ায় সুমনকে উষ্ণ করছে?
ক. উষ্ণায়ন খ. বৈশ্বিক উষ্ণতা গ. বিকিরণ ঘ. পরিচলন
উত্তর: গ. বিকিরণ
প্রশ্ন: রুবেলের গায়ের শার্টটি বৃষ্টিতে ভিজে গেছে। ভেজা শার্টটি শুকানোর জন্য কোন শক্তি ব্যবহার করবে?
ক. আলো খ. তাপ গ. বাতাস ঘ. বিদ্যুত্
উত্তর: খ. তাপ
প্রশ্ন: জেনারেটরে তেল পুড়িয়ে যে তাপশক্তি উত্পন্ন করে তা নিচের কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক. স্থিতিশক্তিতে খ. আলোকশক্তিতে
গ. বিদ্যুত্শক্তিতে ঘ. চুম্বকশক্তিতে
উত্তর: গ. বিদ্যুত্শক্তিতে
প্রশ্ন: নিয়াজ সাইকেল চালিয়ে স্কুলে যায়। এক্ষেত্রে নিয়াজ নিচের কোন শক্তিটি ব্যবহার করে থাকে?
ক. পেশিশক্তি খ. যান্ত্রিকশক্তি গ. তাপশক্তি ঘ. চুম্বকশক্তি
উত্তর: ক. পেশিশক্তি
প্রশ্ন: একটি স্টিলের গ্লাস তোমার হাত থেকে নিচে পড়ে গেল। এক্ষেত্রে নিচের কোন শক্তিটি উত্পন্ন হবে?
ক. আলো খ. তাপ গ. শব্দ ঘ. বিদ্যুত্
উত্তর: গ. শব্দ
প্রশ্ন: নিপা সাইকেল চালাচ্ছে। সাইকেলটি গতি লাভ করেছে মেয়েটির পেশিশক্তির প্রয়োগে। এখানে শক্তি হলো—
ক. পরিবর্তনের সংঘটক খ স্থিতিশীলতার এজেন্ট
গ. দৃঢ় চিত্তের সংঘটক ঘ. দুর্বল চিত্তের সংঘটক
উত্তর: ক. পরিবর্তনের সংঘটক
প্রশ্ন: বিজ্ঞান শিক্ষক বললেন, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তবুও আমরা বিভিন্ন শক্তির সঙ্গে পরিচিত। সেগুলো কী?
ক. শক্তির বিভিন্ন দশা খ. শক্তির একই দশা
গ. বিভিন্ন পদার্থ থেকে সৃষ্ট ঘ. বিভিন্ন পদার্থের ভাঙনে সৃষ্ট
উত্তর: ক. শক্তির বিভিন্ন দশা
প্রশ্ন: হাসান খুব কাজের লোক। তার এই কাজ করার সামর্থ্যকে কী বলে?
ক. বল খ. টান গ. শক্তি ঘ. ক্ষমতা
উত্তর: গ. শক্তি
প্রশ্ন: দীপার শরীর অসুস্থ। তার শরীরে শক্তি প্রয়োজন। এ জন্য মা তাকে কী খেতে দেবেন?
ক. পুষ্টিকর খাবার খ. ভাত ও মাছ গ. গ্লুকোজ ঘ. পানি
উত্তর: ক. পুষ্টিকর খাবার
প্রশ্ন: অপু হেঁটে স্কুলে যাচ্ছিল। আকাশ ছিল মেঘলা। হঠাত্ আকাশে বিদ্যুত্ চমকানোর শব্দে ভয় পেয়ে গেল। এই বিদ্যুত্ চমকানোর পেছনে কোন শক্তি কাজ করে?
ক. তড়িত্শক্তি খ. আলোকশক্তি
গ. শব্দশক্তি ঘ. তাপশক্তি
উত্তর: ক. তড়িত্শক্তি
প্রশ্ন: মনে কর, তোমার নাম রকিব। তুমি প্রতিদিন যে খাবার খাও তার মধ্যে কী নিহিত থাকে?
ক. ক্ষমতা খ. শক্তি গ. সামর্থ ঘ. তাপ
উত্তর: খ. শক্তি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক