>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: রাজিনের এলাকায় বিদ্যুত্ চলে গেলে জেনারেটর চালানো হয়। জেনারেটরে তেল পুড়িয়ে যে তাপ-শক্তি উত্পন্ন করা হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক. স্থিতিশক্তি খ. বিদ্যুত্শক্তি
গ. চুম্বকশক্তি ঘ. বিকল্প শক্তি
উত্তর: খ. বিদ্যুত্শক্তি
প্রশ্ন: স্কুলের সামনের দোকান থেকে রিয়াজ আচার ও জুস কিনে খায়। এসব খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এর ফলে রিয়াজের কী ক্ষতি হতে পারে?
ক. দাঁতে ব্যথা খ. শরীর মোটা হতে পারে
গ. লিভার ও কিডনি অকার্যকর হতে পারে
ঘ. পায়ে ব্যথা হতে পারে
উত্তর: গ. লিভার ও কিডনি অকার্যকর হতে পারে
প্রশ্ন: একটি শিশু জন্মগ্রহণের পর তার সর্বপ্রথম মৌলিক চাহিদা নিচের কোনটি?
ক. মাতৃদুগ্ধ খ. পোশাক গ. চিকিত্সা ঘ. বাসস্থান
উত্তর: ক. মাতৃদুগ্ধ
প্রশ্ন: তুমি, আমি এবং আমরা সবাই কেন প্রতিদিন খাদ্য গ্রহণ করি?
ক. মোটা হওয়ার জন্য খ. বড় হওয়ার জন্য
গ. দেহ সুস্থ ও সবল রাখার জন্য ঘ. রোগাক্রান্ত হওয়ার জন্য
উত্তর: গ. দেহ সুস্থ ও সবল রাখার জন্য
প্রশ্ন: খাদ্যের ছয়টি উপাদানের মধ্যে কোনগুলো বেশি প্রয়োজনীয় বলে তুমি মনে করো?
ক. শর্করা, আমিষ, স্নেহ খ. শর্করা, আমিষ, ভিটামিন
গ. আমিষ, ভিটামিন, খনিজ লবণ
ঘ. ভিটামিন, খনিজ লবণ, শর্করা
উত্তর: ক. শর্করা, আমিষ, স্নেহ
প্রশ্ন: হাসনা বেগম গরুর মাংসকে বেশি তাপ দিয়ে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে রাখল। এ পদ্ধতিতে মাংস কত দিন ভালো থাকবে?
ক. এক বছর পর্যন্ত খ. ছয় মাস পর্যন্ত
গ. তিন মাস পর্যন্ত ঘ. সাত দিন পর্যন্ত
উত্তর: ক. এক বছর পর্যন্ত
প্রশ্ন: বাংলাদেশ থেকে বিদেশে চিংড়ি রপ্তানি করা হয়। এটি বিদেশে পাঠাতে হলে কীভাবে সংরক্ষণ করে পাঠানো হয়?
ক. বরফ দিয়ে খ. খুব ঠান্ডায় জমিয়ে
গ. উচ্চতাপে শুকিয়ে ঘ. তাজা অবস্থায়
উত্তর: খ. খুব ঠান্ডায় জমিয়ে
প্রশ্ন: সুফিয়া খাতুন কয়েক মাসের জন্য সংরক্ষণ ছাড়াই কয়েকটি দ্রব্য রেখে দিল। নিচের কোন দ্রব্যটি পচবে না?
ক. সিরকা খ. আলু খ. পেঁয়াজ ঘ. গাজর
উত্তর: ক. সিরকা
প্রশ্ন: সাবিনার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায়ই আইসক্রিম খায়। কিন্তু সে আইসক্রিমে সাধারণত স্যাকারিন মেশানো থাকে। স্যাকারিনযুক্ত আইসক্রিম খেলে কী সমস্যা হতে পারে?
ক. লিভার ও কিডনি অকার্যকর হওয়া খ. ডায়াবেটিস হওয়া
গ. সর্দি-কাশি হওয়া ঘ. শরীর সবল হওয়া
উত্তর: ক. লিভার ও কিডনি অকার্যকর হওয়া।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক