প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো

অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: দীপা একজন মেয়ে। তার বয়ঃসন্ধিকাল শুরু হয় কত বছর বয়সের মধ্যে?

ক. শূন্য থেকে ৫ খ. ৬ থেকে ১০

গ. ৮ থেকে ১৩ ঘ. ১১ থেকে ১৫

উত্তর: গ. ৮ থেকে ১৩

প্রশ্ন: বাবুল একজন ছেলে। তার বয়ঃসন্ধিকাল শুরু হয় কত বছর বয়সের মধ্যে?

ক. শূন্য থেকে ৫ খ. ৬ থেকে ১০

গ. ১০ থেকে ১৫ ঘ. ১১ থেকে ১৬

উত্তর: গ. ১০ থেকে ১৫

প্রশ্ন: মিলির ডায়রিয়া হয়েছে। সেজন্য ডাক্তারের পরামর্শ নেওয়া হলো। ডাক্তার বললেন, ডায়রিয়া, কলেরা, আমাশয় ইত্যাদি রোগ ছড়ায় —

ক. পানির মাধ্যমে খ. বায়ুর মাধ্যমে

গ. খাবারের মাধ্যমে ঘ. আলোর মাধ্যমে

উত্তর: ক. পানির মাধ্যমে

প্রশ্ন: পানিবাহিত রোগ থেকে বাঁচতে হলে তুমি কী করবে?

ক. নিরাপদ পানি ব্যবহার করব খ. খেলাধুলা করব

গ. ব্যায়াম করব ঘ. বিশুদ্ধ বায়ু গ্রহণ করব

উত্তর: ক. নিরাপদ পানি ব্যবহার করব

প্রশ্ন: তোমার ছোট বোন হঠাত্ ডায়রিয়ায় ভুগছে। তার জন্য খাবার স্যালাইন তৈরির জন্য তুমি কোন পানি ব্যবহার করবে?

ক. নদীর পানি খ. কূপের পানি

গ. ফুটানো পানি ঘ. পুকুরের পানি

উত্তর: গ. ফুটানো পানি

প্রশ্ন: আমাশয় প্রতিরোধের জন্য আমাদের অবশ্যই যেসব খাবার এড়িয়ে চলতে হবে—

ক. বাসি ও পচা খাবার খ. দুধ ও ডিম

গ. সবজি ও প্রাণিজ চর্বি ঘ. কার্বোহাইড্রেট ও খাবার পানি

উত্তর: ক. বাসি ও পচা খাবার

প্রশ্ন: কোন রোগ হলে রোগীর কফ ও থুথু মুখবদ্ধ কৌটায় ফেলে মাটি চাপা দেয়া উচিত?

ক. যক্ষ্মা খ. হাম গ. আমাশয় ঘ. বসন্ত

উত্তর: ক. যক্ষ্মা

প্রশ্ন: কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দিতে হয়?

ক. সর্দি জ্বর খ. যক্ষ্মা গ. হাম ঘ. ডায়রিয়া

উত্তর: খ. যক্ষ্মা

প্রশ্ন: কোন ধরনের রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়?

ক. বায়ুবাহিত রোগ খ. পানিবাহিত রোগ

গ. চর্মরোগ ঘ. ছোঁয়াচে রোগ

উত্তর: ক. বায়ুবাহিত রোগ

প্রশ্ন: আবুল হঠাত্ দেখতে পেল তার শরীরের কিছু কিছু অংশ লাল হয়ে ফুলে উঠেছে। তার কোন রোগটি হয়েছে বলে ডাক্তার প্রাথমিকভাবে মনে করছে?

ক. সোয়াইন ফ্লু খ. ডেঙ্গু গ. ম্যালেরিয়া ঘ. হাম

উত্তর: খ. ডেঙ্গু

প্রশ্ন: ডাবের খোসা, ফুলের টব, টায়ার ও ভাঙা দ্রব্যাদিতে জমে থাকা পানিতে কোন মশা বংশ বৃদ্ধি করে?

ক. এডিস মশা খ. অ্যানোফিলিস গ. কিউলেক্স ঘ. রানি মশা

উত্তর: ক. এডিস মশা।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক