>জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে পড়াশোনা পাতার প্রতিটি লেখা সাজানোহয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ১৬ আগস্ট থেকে ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: বর্ষাকালে মা বিকেলেই মশারি টানিয়ে দেন। সোহাগকে মা বলেন, এডিস মশা সাধারণত কখন কামড়ায়?
ক. সকাল ও সন্ধ্যায় খ. দুপুরে ও সন্ধ্যায়
গ. সকাল ও রাতে ঘ. দুপুর ও রাতে
উত্তর: ক. সকাল ও সন্ধ্যায়
প্রশ্ন: ডাক্তার বলল, লিপির সোয়াইন ফ্লু রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে। লিপির এখন কী করা উচিত?
ক. দৌড়ানো খ. বিশ্রাম নেয়া গ. কাজ করা ঘ. ব্যায়াম করা
উত্তর: খ. বিশ্রাম নেয়া
প্রশ্ন: দীপু হঠাত্ করে খুব অবসাদগ্রস্ত হয়ে পড়ল। এটা কোন রোগের লক্ষণ?
ক. হাম খ. টাইফয়েড গ. সোয়াইন ফ্লু ঘ. বাতজ্বর
উত্তর: গ. সোয়াইন ফ্লু
প্রশ্ন: বিশ্বজগত্ সম্পর্কে বর্তমানে অনেক বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে। কীভাবে সম্ভব হচ্ছে বলে তুমি মনে করো?
ক. আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের ফলে
খ. মানুষ তথ্য পাচ্ছে বলে
গ. মানুষ বুদ্ধিমান হয়েছে বলে ঘ. ইন্টারনেটের ফলে
উত্তর: ক. আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের ফলে
প্রশ্ন: নিহাল তার বাবাকে প্রশ্ন করল, পৃথিবীতে দিন-রাত্রি কিসের জন্য হয়?
ক. চাঁদের জন্য খ. আহ্নিক গতির জন্য
গ. পূর্ণিমার জন্য ঘ. অমাবস্যার জন্য
উত্তর: খ. আহ্নিক গতির জন্য
প্রশ্ন: একদিন লীনা রাতের দূর আকাশে তাকিয়ে দেখতে পেল অসংখ্য আলোকবিন্দু। এই আলোকবিন্দুগুলো কী?
ক. জোনাকি খ. ছোট বাতি গ. তারা ঘ. আগুনের ফুলকি
উত্তর: গ. তারা
প্রশ্ন: বিজ্ঞান চর্চার নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই, রয়েছে নানা কৌশল। সফল সেসব কৌশলকেই আমরা বলতে পারি —
ক. বৈজ্ঞানিক পদ্ধতি খ. অনির্দিষ্ট পদ্ধতি
গ. সুশৃঙ্খল পদ্ধতি ঘ. অনির্দিষ্ট কৌশল
উত্তর: ক. বৈজ্ঞানিক পদ্ধতি
প্রশ্ন: চাঁদ, সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ, উপগ্রহ, নানা বস্তু নিয়ে কী গঠিত?
ক. গ্যালাক্সি খ. মহাবিশ্ব গ. সৌরজগত্ ঘ. ছায়াপথ
উত্তর: গ. সৌরজগত্
প্রশ্ন: সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল সমাবেশের সৃষ্টি করে, তাকে কী বলে?
ক. মহাবিশ্ব খ. সৌরজগত্ গ. গ্যালাক্সি ঘ. ছায়াপথ
উত্তর: গ. গ্যালাক্সি
প্রশ্ন: আলী একজন কৃষক। চাষাবাদের জন্য তিনি বিভিন্ন আধুনিক যন্ত্র ব্যবহার করেন। এতে কৃষির ব্যাপক অগ্রগতি হয়েছে। একে তুমি কী বলবে?
ক. কৃষি উন্নতি খ. কৃষি বিপ্লব গ. কৃষি প্রযুক্তি ঘ. উন্নয়ন
উত্তর: খ. কৃষি বিপ্লব
প্রশ্ন: মামুনের জ্বর হয়েছে। তাপমাত্রাও বাড়ছে। জ্বর পরিমাপের জন্য মামুন নিচের কোন প্রযুক্তি ব্যবহার করবে?
ক. ব্যারোমিটার খ. ফ্যাদোমিটার
গ. থার্মোমিটার ঘ. সনোমিটার
উত্তর: গ. থার্মোমিটার।
# বাকি অংশ ছাপা হবে আগামী ২৮ সেপ্টেম্বর
সহকারী শিক্ষক