পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: নিপু প্রতিদিন একনাগাড়ে তিন-চার ঘণ্টা টিভিতে কার্টুন ছবি দেখে। এটা তার স্বাস্থ্যের—
ক. ক্ষতি করবে খ. উপকার করবে
গ. সৌন্দর্য বাড়াবে ঘ. কিছুই করবে না
উত্তর: ক. ক্ষতি করবে
প্রশ্ন: বাতাসে কোনটি বৃদ্ধির ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: ঘ. কার্বন ডাই-অক্সাইড
প্রশ্ন: আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কোনটি?
ক. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও ব্যবহার
খ. রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ
গ. ইন্টারনেট ব্যবহার
ঘ. বেশি প্রযুক্তির ব্যবহার
উত্তর: ক. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও ব্যবহার
প্রশ্ন: একনাগাড়ে দুই ঘণ্টার বেশি টেলিভিশন বা কম্পিউটার ব্যবহার করলে কিসের ক্ষতি হয়?
ক. মাথার খ. স্বাস্থ্যের গ. হাতের ঘ. চোখের
উত্তর: খ. স্বাস্থ্যের
প্রশ্ন: আলী মাসুদ একজন প্রযুক্তিবিদ। তিনি প্রকৃতির নিয়ম প্রয়োগ করে যন্ত্র উদ্ভাবন করেন, বাস্তবে তিনি কী সমাধান করেন?
ক. সমস্যা খ. নিয়ম গ. যন্ত্র ঘ. যুক্তি
উত্তর: ক. সমস্যা
প্রশ্ন: শাহরিয়ারের বন্ধু দীপন চট্টগ্রাম থাকে। শাহরিয়ারের সঙ্গে তার প্রতিদিনই তথ্যের আদান-প্রদান হয়। এটা কীভাবে সম্ভব হয়েছে?
ক. ডিভিডির সাহায্যে
খ. পেনড্রাইভের সাহায্যে
গ. মেমোরি কার্ডের সাহায্যে
ঘ. ইন্টারনেটের সাহায্যে
উত্তর: ঘ. ইন্টারনেটের সাহায্যে
প্রশ্ন: সিফাত কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট সংযোগে প্রবেশ করল। দরকারি তথ্যের জন্য সার্চ ইঞ্জিনে প্রবেশ করল। নিচের কোনটি সার্চ ইঞ্জিন?
ক. ইনবক্স খ. গুগল গ. এক্সপ্রো ঘ. মেমোরি কার্ড
উত্তর: খ. গুগল
প্রশ্ন: পেট্রোবাংলার ভূতত্ত্ববিদেরা কুমিল্লায় মাটির নিচে মজুত প্রাকৃতিক গ্যাসের তথ্য পেলেন। এই তথ্য সঠিকভাবে নিরূপণ করতে কী লাগবে?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট
গ. আধুনিক প্রযুক্তি ঘ. যন্ত্রপাতি
উত্তর: গ. আধুনিক প্রযুক্তি
প্রশ্ন: বিজ্ঞান শিক্ষক শাফিনকে বলল, একটি যন্ত্র তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নতুন বিপ্লব এনেছে। শাফিন নিচের কোন উত্তরটি দিলে সঠিক হবে?
ক. গুগল খ. ইলেকট্রনিক কম্পিউটার
গ. ইন্টারনেট ঘ. মোবাইল
উত্তর: খ. ইলেকট্রনিক কম্পিউটার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক