পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: নিচের কোনটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে তুমি মনে করো?
ক. আবহাওয়া ও জলবায়ু খ. আকাশ ও পাতাল
গ. শীত ও উষ্ণ ঘ. তাপ ও ঠাণ্ডা
উত্তর: ক. আবহাওয়া ও জলবায়ু
প্রশ্ন: সুজাতা একদিন লক্ষ্য করলো দুপুরের চেয়ে সকালে গরম কম লাগে। এর কারণ সকালে—
ক. সূর্যের কিরণ তির্যকভাবে পড়ে
খ. সূর্যের কিরণ খাড়াভাবে পড়ে
গ. সূর্যের কিরণ কম জায়গায় পড়ে
ঘ. সূর্যের কিরণ দেরিতে পড়ে
উত্তর: ক. সূর্যের কিরণ তির্যকভাবে পড়ে
প্রশ্ন: আবীর লক্ষ্য করলো সকালের চেয়ে দুপুরে গরম বেশি লাগছে। এর কারণ দুপুর বেলা—
ক. সূর্যের কিরণ তির্যকভাবে পড়ে
খ. সূর্যের কিরণ খাড়াভাবে পড়ে
গ. সূর্যের কিরণ বেশি মাত্রায় পড়ে
ঘ. সূর্যের কিরণ বেশি জায়গায় পড়ে
উত্তর: খ. সূর্যের কিরণ খাড়াভাবে পড়ে
প্রশ্ন: এক জায়গার তাপমাত্রা বেশি হলো, তখন সে জায়গার বায়ুর অবস্থা কেমন হবে?
ক. ঘন হয়ে ওপরে উঠে যায়
খ. হালকা হয়ে ওপরে উঠে যায়
গ. ভারী হয়ে নিচে নেমে যায়
ঘ. ঘন হয়ে যায়
উত্তর: খ. হালকা হয়ে ওপরে উঠে যায়
প্রশ্ন: জাপান ও পূর্ব এশিয়ায় যে প্রাকৃতিক দুর্যোগকে টাইফুন বলা হয়। বাংলাদেশে এ ঝড়ের নাম কী হবে?
ক. ঘূর্ণিঝড় খ. কালবৈশাখী গ. টর্নেডো ঘ. বজ্রবৃষ্টি
উত্তর: ক. ঘূর্ণিঝড়
প্রশ্ন: একদিনের ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩২░ সেলসিয়াস। এই তাপমাত্রার দ্বারা তুমি নিচের কোনটি বুঝবে?
ক. আবহাওয়ার অবস্থা খ. জলবায়ু অবস্থা
গ. শৈত্যপ্রবাহমাত্রা ঘ. বায়ুর শুষ্কতা
উত্তর: ক. আবহাওয়ার অবস্থা
প্রশ্ন: একই সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিসের পার্থক্য রয়েছে?
ক. জলবায়ুর খ. আবহাওয়ার
গ. শীতের স্থায়িত্বের ঘ. মৌসুমি বায়ুর
উত্তর: খ. আবহাওয়ার
প্রশ্ন: নিচের কোন পরিবর্তনের কারণে বাংলাদেশ ঘন ঘন বন্যার কবলে পড়ছে বলে তুমি মনে করো?
ক. বনাঞ্চল হ্রাস খ. আবহাওয়া
গ. জলবায়ু পরিবর্তন ঘ. মৌসুমি বায়ু
উত্তর: গ. জলবায়ু পরিবর্তন
প্রশ্ন: জলবায়ু হলো —
ক. কয়েক বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা
খ. আর্দ্র আবহাওয়া গ. শুষ্ক আবহাওয়া ঘ. জলীয় বায়ু
উত্তর: ক. কয়েক বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক