পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: ঘূর্ণিঝড় সৃষ্টি হয় কেন?
ক. অতিরিক্ত উচ্চচাপের কারণে
খ. অতিরিক্ত নিম্নচাপের কারণে
গ. অল্প উচ্চচাপের কারণে ঘ. হালকা নিম্নচাপের কারণে
উত্তর: খ. অতিরিক্ত নিম্নচাপের কারণে
প্রশ্ন: কোনো স্থানের আবহাওয়া হলো সে স্থানের প্রকৃতির—
ক. অল্প সময়ের অবস্থা খ. দীর্ঘ সময়ের অবস্থা
গ. কয়েক দিনের অবস্থা ঘ. কয়েক মাসের অবস্থা
উত্তর: ক. অল্প সময়ের অবস্থা।
প্রশ্ন: ঢাকা শহরে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এজন্য জ্বালানি বেশি পুড়ছে। এর ফলে ঢাকার পরিবেশে নিচের কোনটি বেড়ে যাচ্ছে।
ক. কার্বন ডাই-অক্সাইড খ. নাইট্রোজেন
গ. পরিবেশদূষণ ঘ. সিএফসি
উত্তর: ক. কার্বন ডাই-অক্সাইড
প্রশ্ন: বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে রেডিও টিভিতে সতর্ক বার্তা জানানো হলো। বার্তা পেয়ে লোকজন কোথায় আশ্রয় নেবে?
ক. বাড়ির ছাদে খ. স্কুল ঘরে
গ. গাছের ডালে ঘ. আশ্রয়কেন্দ্রে
উত্তর: ঘ. আশ্রয়কেন্দ্রে
প্রশ্ন: আমাদের এই পৃথিবীর চারদিকে কী ঘিরে রয়েছে বলে তুমি মনে করো?
ক. তাপ খ. সমুদ্র গ. বায়ুমণ্ডল ঘ. সূর্যের আলো
উত্তর: গ. বায়ুমণ্ডল
প্রশ্ন: নিপুকে শিক্ষক প্রশ্ন করলেন, বাংলাদেশের জলবায়ু কোন ধরনের? উত্তরে নিপু কী বলবে?
ক. শীতল খ. উষ্ণ ও আর্দ্র গ. আর্দ্র ঘ. সিক্ত
উত্তর: খ. উষ্ণ ও আর্দ্র
প্রশ্ন: বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীতে কী পরিবর্তন হচ্ছে বলে তুমি মনে করো?
ক. পানি প্রবাহ খ. বায়ুপ্রবাহ গ. জলবায়ু ঘ. আবহাওয়া
উত্তর: গ. জলবায়ু
প্রশ্ন: কোন জ্বালানি পরিবেশকে নির্মল রাখতে সাহায্য করে?
ক. প্রাকৃতিক গ্যাস খ. কৃত্রিম জ্বালানি
গ. নবায়নযোগ্য ঘ. তেল
উত্তর: গ. নবায়নযোগ্য
প্রশ্ন: জানালার কাচ তৈরি করা হয় একধরনের বালুকণা দিয়ে। বালু প্রাকৃতিক সম্পদ হলে কাচ কোন ধরনের সম্পদ?
ক. প্রাকৃতিক সম্পদ খ. কৃত্রিম সম্পদ
গ. জীবাশ্ম জ্বালানি ঘ. খনিজ সম্পদ
উত্তর: খ. কৃত্রিম সম্পদ
প্রশ্ন: বিদ্যুত্ উত্পাদনে ও মোটরগাড়ি চালানোর তেল বা গ্যাস কোথা থেকে আসে?
ক. সমাজ খ. রাষ্ট্র গ. বাড়ি ঘ. প্রকৃতি
উত্তর: ঘ. প্রকৃতি
প্রশ্ন: নিচের কোন প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে গাছ খাদ্য তৈরি করে?
ক. মাটি খ. গ্যাস গ. সূর্যরশ্মি ঘ. কয়লা
উত্তর: গ. সূর্যরশ্মি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক