প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।

প্রশ্ন: প্রকৃতিতে তোমার আশেপাশে দেখা যায় এমন প্রাকৃতিক সম্পদ কোনটি?
ক. লৌহ খ. পানি গ. চুনাপাথর ঘ. কয়লা
উত্তর: খ. পানি
প্রশ্ন: কোন সম্পদটি এক সময় শেষ হয়ে যাবে। তখন আর প্রকৃতিতে পাওয়া যাবে না —
ক. গাছপালা খ. পশুপাখি
গ. খনিজ সম্পদ ঘ. জীবাশ্ম জ্বালানি সম্পদ
উত্তর: গ. খনিজ সম্পদ
প্রশ্ন: তোমার মতে নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. স্কুল ও কলেজ খ. মাটি ও তেল
গ. চেয়ার ও কয়লা ঘ. লৌহ ও আলমারি
উত্তর: খ. মাটি ও তেল
প্রশ্ন: সৌর বিদ্যুতের ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি?
ক. খরচ কম হয়
খ. পরিবেশের কোনো ক্ষতি হয় না
গ. সহজে বহন করা যায়
ঘ. কোনো যন্ত্রপাতি লাগে না
উত্তর: খ. পরিবেশের কোনো ক্ষতি হয় না
প্রশ্ন: বাবুল কোমল পানীয় বোতলটি খুলতেই গ্যাসের বুদ্বুদ দেখতে পেল। কোমল পানীয়ের বুদ্বুদ কোনটির কারণে হয়?
ক. কার্বন ডাই-অক্সাইড খ. নাইট্রোজেন
গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন
উত্তর: ক. কার্বন ডাই-অক্সাইড
প্রশ্ন: আশুলিয়ার শাহরিয়ার ফ্যাশনে হঠাত্ আগুন লাগলো। সেখানে একজন কর্মীকে সিলিন্ডারে করে বিশেষ একটি গ্যাস ছাড়তে দেখা গেল। সিলিন্ডারের গ্যাসটির নাম কী?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. কার্বন মনো-অক্সাইড ঘ. হাইড্রোজেন
উত্তর: খ. কার্বন ডাই-অক্সাইড
প্রশ্ন: সাজিদের ঘরে একটি টেলিভিশন আছে। এটাকে কী বলা যেতে পারে?
ক. ছবি দেখার মাধ্যম খ. তথ্য সরবরাহের মাধ্যম
গ. তথ্য ও বিনোদনের মাধ্যম ঘ. শিক্ষার মাধ্যম
উত্তর: গ. তথ্য ও বিনোদনের মাধ্যম
প্রশ্ন: মাসুদ যদি নতুন কোনো বিষয়ে জ্ঞান লাভ করতে চায়, তাহলে মাসুদকে নিচের কোনটির সাহায্য নিতে হবে?
ক. বইয়ের খ. তথ্যের গ. ইন্টারনেটের ঘ. ই-মেইলের উত্তর: গ. ইন্টারনেটের
প্রশ্ন: হারুন রেডিওর মাধ্যমে জানতে পারল আগামীকাল ঈদ অনুষ্ঠিত হবে। একে কী বলা যায়?
ক. তথ্য খ. খবর গ. সংবাদ ঘ. প্রযুক্তি
উত্তর: ক. তথ্য
প্রশ্ন: বৃষ্টি হবে কি না, তার ওপর ভিত্তি করেই কৃষক আযম আলী তাঁর খেতের ফসল বুনতে চান। এ ক্ষেত্রে তাঁর কী জানা জরুরি?
ক. আবহাওয়ার সংবাদ খ. কৃষি সংবাদ
গ. খবর ঘ. তথ্য।
উত্তর: ক. আবহাওয়ার সংবাদ।
সহকারী শিক্ষক