প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতানুগতিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানে ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ২০টি হবে গতানুগতিক। আজ দেওয়া হলো গতানুগতিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-১
১৫. উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কখন ঘটে থাকে—
ক. সব সময় খ. দিনে গ. রাতে ঘ. সকালে
উত্তর: খ. দিনে
১৬. উদ্ভিদের পরাগায়ন ঘটে কিসের মাধ্যমে?
ক. গরু, ছাগল খ. কীটপতঙ্গ, পাখি
গ. বায়ু, পানি ঘ. বাতাস, অক্সিজেন
উত্তর: খ. কীটপতঙ্গ, পাখি
১৭. তোমার আশপাশের পরিবেশে খাদ্যশৃঙ্খল রয়েছে— এরা একে অন্যের সঙ্গে সম্পর্কিত। একে তুমি কী বলবে?
ক. খাদ্য গ্রহণ খ. খাদ্য প্রদান গ. খাদ্যজাল ঘ. শোষণ
উত্তর: গ. খাদ্যজাল
১৮. উদ্ভিদের পাতায় যে সবুজ কণিকা রয়েছে তার নাম কী?
ক. প্লাস্টিক খ. নিউক্লিয়াস গ. শিরা ঘ. ক্লোরোফিল
উত্তর: ঘ. ক্লোরোফিল
১৯. উদ্ভিদ ও প্রাণী কোনটি ছাড়া বাঁচতে পারে না?
ক. বায়ু খ. পানি গ. বায়ু ও পানি ঘ. অক্সিজেন
উত্তর: গ. বায়ু ও পানি
২০. উদ্ভিদের কোন অংশ প্রাণীর মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে?
ক. কাণ্ড খ. পাতা গ. ফুল ঘ. বীজ
উত্তর: ঘ. বীজ
২১. পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। কারণ কী?
ক. প্রাণী নিজে খাদ্য তৈরি করতে পারে না
খ. উদ্ভিদ নিজের খাদ্য ব্যবহার করে না
গ. খাদ্যের অপচয় রোধ করার জন্য
ঘ. উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
উত্তর: ক. প্রাণী নিজে খাদ্য তৈরি করতে পারে না
২২. কোনগুলো একে অপরের ওপর নির্ভরশীল?
ক. মানুষ ও ছাগল খ. গরু ও ছাগল
গ. হাঁস ও মুরগি ঘ. উদ্ভিদ ও প্রাণী
উত্তর: ঘ. উদ্ভিদ ও প্রাণী
২৩. দিনের বেলা উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে তৈরি করা খাদ্য কী করে থাকে—
ক. সংরক্ষণ করে খ. বাতাসে ছড়িয়ে দেয়
গ. খেয়ে ফেলে ঘ. মাটিতে মিশে যায়
উত্তর: ক. সংরক্ষণ করে
২৪. জড় পরিবেশের উপাদান কোনগুলো?
ক. আম ও জামগাছ খ. বাঘ ও সিংহ
গ. পাহাড় ও সমুদ্র ঘ. পুকুর ও মাছ
উত্তর: গ. পাহাড় ও সমুদ্র
২৫. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে নিচের কোনটি?
ক. মানুষ খ. ছাগল গ. গরু ঘ. ঘাস
উত্তর: ঘ. ঘাস।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ইয়ার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী