প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতানুগতিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানে ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ২০টি হবে গতানুগতিক। আজ দেওয়া হলো গতানুগতিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-২
১. কিসের কারণে বায়ু দূষিত হয়?
ক. কীটনাশকের ব্যবহার খ. ইটের ভাটায় ইট পোড়ানো
গ. বৃষ্টির পানি জমে যাওয়া ঘ. রাসায়নিক সার ব্যবহার
উত্তর: খ. ইটের ভাটায় ইট পোড়ানো
২. বর্তমানে বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কী?
ক. জলাশয়ের ওপর কাঁচা পায়খানা তৈরি
খ. কলকারখানার বর্জ্য
গ. যানবাহনের ব্যবহার
ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
উত্তর: ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
৩. কিসের ব্যবহারে মাটির উর্বরতা নষ্ট হয়?
ক. জৈব সার খ. গোবর
গ. কম্পোস্ট সার ঘ. রাসায়নিক সার ও কীটনাশক
উত্তর: ঘ. রাসায়নিক সার ও কীটনাশক
৪. বায়ু দূষিত হওয়ার কারণ—
ক. রাসায়নিক সার খ. অপরিকল্পিত শিল্পকারখানা স্থাপন
গ. গাড়ির হর্ন বাজানো ঘ. পলিথিন
উত্তর: খ. অপরিকল্পিত শিল্পকারখানা স্থাপন
৫. মাটি দূষণ হয়—
ক. ভাটায় ইট পোড়ালে খ. গৃহের উচ্ছিষ্ট আবর্জনা
গ. প্লাস্টিকের কারণে ঘ. পচা জলাশয়ের পানির জন্য
উত্তর: গ. প্লাস্টিকের কারণে
৬. যে কারণে পানি দূষিত হয়?
ক. শিল্পকারখানা স্থাপন খ. ইটের ভাটায় ইট পোড়ানো
গ. পুকুর বা জলাশয়ের ওপর কাঁচা পায়খানা নির্মাণ
ঘ. যানবাহন চালানো
উত্তর: গ. পুকুর বা জলাশয়ের ওপর কাঁচা পায়খানা নির্মাণ
৭. হাসপাতালের বর্জ্য, প্লাস্টিক, পলিথিন ইত্যাদির কারণে কী হয়?
ক. মাটি দূষণ খ. বায়ু দূষণ গ. পানি দূষণ ঘ. শব্দ দূষণ
উত্তর: ক. মাটি দূষণ
৮. নিচের কোনটির কারণে শহরে শব্দ দূষণ হয়?
ক. ইটের ভাটায় ইট পোড়ানো খ. কলকারখানার বর্জ্য
গ. যানবাহন চালানো ঘ. উচ্চ স্বরে মাইক বাজানো
উত্তর: ঘ. উচ্চ স্বরে মাইক বাজানো
৯. পরিবেশ দূষণের জন্য মানুষ সৃষ্ট কারণ কোনটি?
ক. নদীতে গোসল করা খ. অধিক হারে গাছপালা কেটে ফেলা
গ. নদীর ওপর ব্রিজ নির্মাণ ঘ. জমি চাষাবাদ করা
উত্তর: খ. অধিক হারে গাছপালা কেটে ফেলা
১০. ঘনবসতি এলাকায় পরিবেশ দূষণের অন্যতম কারণ কী?
ক. শিল্পকারখানা স্থাপন
খ. আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকা
গ. যানবাহন চালানো ঘ. বাসগৃহ নির্মাণ
উত্তর: খ. আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকা
১১. কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারে কিসের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে?
ক. ঘরবাড়ি খ. রাস্তাঘাট গ. যানবাহন ঘ. জলজ প্রাণী
উত্তর: ঘ. জলজ প্রাণী।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ইয়ার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী