গতানুগতিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানে ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ২০টি হবে গতানুগতিক। আজ দেওয়া হলো গতানুগতিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-২
১২. যে নলকূপের পানিতে আর্সেনিক থাকে তাকে কোন রং দিয়ে চিহ্নিত করা হয়?
ক. নীল খ. লাল গ. সবুজ ঘ. আকাশি
উত্তর: খ. লাল
১৩. মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করে কোনটি?
ক. নদীর ওপর ব্রিজ নির্মাণ ক. কলকারখানার শব্দ
গ. ভাটায় ইট পোড়ানোর শব্দ ঘ. অপরিকল্পিত বাসগৃহ
উত্তর: ক. কলকারখানার শব্দ
১৪. মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার কারণ কী?
ক. বায়ু দূষণ খ. মাটি দূষণ গ. পানি দূষণ ঘ. শব্দ দূষণ
উত্তর: ঘ. শব্দ দূষণ
১৫. কোনটি মানুষের কানের ক্ষতির সঙ্গে সম্পর্কিত?
ক. মাটি খ. শব্দ গ. পানি ঘ. বায়ু
উত্তর: খ. শব্দ
১৬. রাস্তায় চলার সময় হঠাত্ একটি বাসের চাকা ফুটো হয়ে গেল এবং প্রচণ্ড শব্দ হলো। এ শব্দে মানুষের কোন ধরনের সমস্যা হতে পারে?
ক. লিভার খ. কিডনি
গ. মানসিক ও শারীরিক ঘ. পাকস্থলী
উত্তর: গ. মানসিক ও শারীরিক
১৭. পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কী করতে হবে?
ক. কলকারখানার বর্জ্য নদীতে ফেলতে হবে
খ. বেশি করে গাছ কাটতে হবে
গ. বৃক্ষরোপণ করতে হবে
ঘ. কলকারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নিতে হবে।
উত্তর: ঘ. কলকারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নিতে হবে।
১৮. পরিবেশ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় কোনটি?
ক. বনজঙ্গল কাটা বন্ধ করা খ. নদী ভরাট বন্ধ করা
গ. কলকারখানা স্থাপন না করা
ঘ. সবাইকে সচেতন করে তোলা
উত্তর: ঘ. সবাইকে সচেতন করে তোলা
১৯. পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ কোনটি?
ক. বন্যা খ. নির্মল বায়ু গ. উর্বর মাটি ঘ. বিশুদ্ধ পানি
উত্তর: ক. বন্যা
২০. কোনটি মাটি দূষণের জন্য দায়ী?
ক. পলিথিন খ. কাগজ গ. কাপড় ঘ. চামড়া
উত্তর: ক. পলিথিন
২১. জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে কোনটি হতে পারে?
ক. শব্দ দূষণ খ. পানি দূষণ গ. বায়ু দূষণ ঘ. সব কটি
উত্তর: খ. পানি দূষণ
২২. পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মূল কারণ কী?
ক. গাছ কাটা খ. অধিক যানবাহন
গ. জনসংখ্যা বৃদ্ধি ঘ. কলকারখানা
উত্তর: গ. জনসংখ্যা বৃদ্ধি
২৩. কোনটি দ্বারা প্রাকৃতিকভাবে পানি দূষিত হচ্ছে?
ক. আর্সেনিক দ্বারা খ. কীটনাশক দ্বারা
গ. কলকারখানার বর্জ্য দ্বারা ঘ. আলো দ্বারা
উত্তর: ক. আর্সেনিক দ্বারা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ইয়ার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী