প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (NAPE) চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ছয়টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গত ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

গতানুগতিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানে ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ২০টি হবে গতানুগতিক। আজ দেওয়া হলো গতানুগতিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।

অধ্যায়-৩
১। কোনটি পানি বিশুদ্ধকরণের রাসায়নিক পদার্থ?
ক. কার্বাইড খ. জিঙ্ক গ. আর্সেনিক ঘ. ব্লিচিং পাউডার
উত্তর: ঘ. ব্লিচিং পাউডার
২। একটি গ্রামে বিশুদ্ধ পানির অভাব। পানি বিশুদ্ধকরণের জন্য সেখানে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করবে?
ক. ফিটকিরি খ. জিঙ্ক গ. আয়রন ঘ. ট্যালোরিন
উত্তর: ক. ফিটকিরি
৩। মাটি থেকে পানি ও পুষ্টি গ্রহণ করে থাকে—
ক. উদ্ভিদ খ. ব্যাঙ গ. মরু উদ্ভিদ ঘ. জলজ প্রাণী
উত্তর: ক. উদ্ভিদ
৪। দূষিত পানিতে গোসল করলে কোন রোগ হতে পারে?
ক. গলগন্ড খ. মাথাব্যথা গ. চর্মরোগ ঘ. কলেরা
উত্তর: গ. চর্মরোগ
৫। দূষিত পানি পান করলে কোন রোগ হওয়ার আশঙ্কা থাকে?
ক. পেটের পীড়া খ. বসন্ত গ. আর্সেনিকোসিস ঘ. হুপিং কাশি
উত্তর: ক. পেটের পীড়া
৬। দূষিত পানি কিসের জন্য ক্ষতিকর?
ক. জীবনের খ. উদ্ভিদের গ. যানবাহনের ঘ. জমির জন্য
উত্তর: ক. জীবনের
৭। পানি জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি?
ক. ছাঁকন খ. থিতানো গ. ফুটানো ঘ. ফিল্টারিং
উত্তর: গ. ফুটানো
৮। পানি ফুটতে শুরু করার পর আরও কতক্ষণ তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়?
ক. ১৫ মিনিট খ. ২০ মিনিট গ. ৩০ মিনিট ঘ. ৪০ মিনিট
উত্তর: খ. ২০ মিনিট
৯। বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয় কোনটি?
ক. অক্সিজেন খ. হিলিয়াম গ. জলীয় বাষ্প ঘ. নাইট্রোজেন
উত্তর: গ. জলীয় বাষ্প
১০। মেঘের পানিকণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা কিসে পরিণত হয়?
ক. বৃষ্টিতে খ. বরফে গ. জলীয় বাষ্পে ঘ. হিলিয়ামে
উত্তর: খ. বরফে
১১। বায়ুপ্রবাহের কারণে মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায়—
ক. বরফ খ. জলীয় বাষ্প গ. অক্সিজেন ঘ. ক্ষুদ্র পানিকণা
উত্তর: খ. জলীয় বাষ্প
১২। মেঘের পানিকণাগুলো কী কারণে বরফে পরিণত হয়ে শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে?
ক. খুব বেশি গরম হয়ে খ. খুব বেশি ঠান্ডা হয়ে
গ. খুব বেশি প্রবাহে ঘ. খুব বেশি ঘূর্ণনে
উত্তর: খ. খুব বেশি ঠান্ডা হয়ে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ইয়ার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী