গতানুগতিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানে ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ২০টি হবে গতানুগতিক। আজ দেওয়া হলো গতানুগতিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
১৩। জলীয় বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায় কিসের কারণে?
ক. সূর্যের খ. চাঁদের গ. বায়ুপ্রবাহের ঘ. অমাবস্যার
উত্তর: গ. বায়ুপ্রবাহের
১৪। পুকুরের পানি দূষণের কারণ কোনটি?
ক. পাট পচানো খ. শিল্পকারখানা স্থাপন
গ. গোসল করা ঘ. হাসপাতালের বর্জ্য
উত্তর: ক. পাট পচানো
১৫। আর্সেনিকমুক্ত নলকূপ কোন রঙে চিহ্নিত করা হয়?
ক. লাল খ. সবুজ গ. হলুদ ঘ. গোলাপি
উত্তর: খ. সবুজ
১৬। আর্সেনিক কোন ধরনের পদার্থ?
ক. খনিজ লবণ খ. বিষাক্ত গ. জিঙ্ক ঘ. কার্বাইড
উত্তর: খ. বিষাক্ত
১৭। পানিতে আর্সেনিক আছে কি না, তা বোঝার উপায় কী?
ক. চোখে দেখে খ. হাতে নিয়ে
গ. মুখে দিয়ে ঘ. বিশেষ পদ্ধতিতে পরীক্ষা করে
উত্তর: ঘ. বিশেষ পদ্ধতিতে পরীক্ষা করে
১৮। আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত-পায়ের চামড়ায় কী হয়?
ক. অ্যালার্জি খ. বসন্ত গ. ঘা হয় ঘ. কিছুই হয় না
উত্তর: গ. ঘা হয়
১৯। কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া কোন ধরনের রোগ?
ক. পানিবাহিত খ. বায়ুবাহিত গ. ছোঁয়াচে ঘ. সংক্রামক
উত্তর: ক. পানিবাহিত
২০। পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে কখন?
ক. বায়ু দূষণে খ. দূষিত পানি পান করলে
গ. আর্সেনিকে ঘ. ধূমপান করলে
উত্তর: খ. দূষিত পানি পান করলে
২১। আর্সেনিকোসিস রোগের কারণ কোনটি?
ক. পানিতে দস্তার মিশ্রণ খ. পানিতে জিঙ্কের মিশ্রণ
গ. আর্সেনিকযুক্ত পানি পান ঘ. আয়রনযুক্ত পানি পান
উত্তর: গ. আর্সেনিকযুক্ত পানি পান।
অধ্যায়-৪
১. বায়ুর প্রধান উপাদান কোনটি?
ক. হিলিয়াম খ. আর্গন গ. ওজোন ঘ. নাইট্রোজেন
উত্তর: ঘ. নাইট্রোজেন
২. নিচের কোন উপাদানটি বায়ুতে সবচেয়ে বেশি রয়েছে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. জলীয় বাষ্প
উত্তর: খ. নাইট্রোজেন
৩. নিচের কোন গ্যাস বায়ুর চেয়ে ভারী?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. হাইড্রোজেন
উত্তর: গ. কার্বন ডাই-অক্সাইড
৪. পানির বাতাস থেকে মাছ কী গ্রহণ করে বেঁচে থাকে?
ক. অক্সিজেন খ. জলীয় বাষ্প গ. ওজোন ঘ. নাইট্রোজেন
উত্তর: ক. অক্সিজেন
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ইয়ার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী