গতানুগতিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানে ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ২০টি হবে গতানুগতিক। আজ দেওয়া হলো গতানুগতিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-৪
৫. প্রাণী শ্বাস নেওয়ার সময় কী গ্রহণ করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. হিলিয়াম
উত্তর: ক. অক্সিজেন
৬. কোন ধরনের রোগীদের জন্য সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হয়?
ক. ডিপথেরিয়ার খ. শ্বাসকষ্টের
গ. হুপিং কাশির ঘ. যক্ষ্মার
উত্তর: খ. শ্বাসকষ্টের
৭. কী ছাড়া আগুন জ্বলে না?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. সালফার
উত্তর: ক. অক্সিজেন
৮. আগুন ধরলে তা নেভানোর কাজে ব্যবহার করা হয় কোনটি?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: ঘ. কার্বন ডাই-অক্সাইড
৯. বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয় কোন সার তৈরিতে?
ক. পটাশ খ. ইউরিয়া গ. জৈব ঘ. টিএসপি
উত্তর: খ. ইউরিয়া
১০. কোমল পানীয়র বোতলে পানীয়র সঙ্গে উচ্চ চাপে নিচের কোনটি মেশানো হয়?
ক. অক্সিজেন গ্যাস খ. নাইট্রোজেন গ্যাস
গ. হাইড্রোজেন গ্যাস ঘ. কার্বন ডাই-অক্সাইড গ্যাস
উত্তর: ঘ. কার্বন ডাই-অক্সাইড গ্যাস
১১. অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাসটি থাকে?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. সালফার ঘ. নাইট্রোজেন
উত্তর: খ. কার্বন ডাই-অক্সাইড
১২. নিচের কোনটিকে টিন বা প্যাকেটজাত সংরক্ষণে নাইট্রোজেন ব্যবহার করা হয়?
ক. দুধ খ. চিনি গ. মাছ ঘ. তেল
উত্তর: গ. মাছ
১৩. নিচের কোনটি সংরক্ষণে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়?
ক. আদা খ. আলু গ. চিপস ঘ. দুধ
উত্তর: গ. চিপস
১৪. বায়ুপ্রবাহ কোন কাজে ব্যবহূত হয়?
ক. গাড়ি চালাতে খ. পালতোলা নৌকায়
গ. রিকশা চালাতে ঘ. গাছপালা কাটতে
উত্তর: খ. পালতোলা নৌকায়
১৫. বায়ুকল কোন কাজে লাগে?
ক. কাপড় শুকাতে খ. গাড়ি চালাতে
গ. সেচের কাজে ঘ. ছবি তুলতে
উত্তর: গ. সেচের কাজে
১৬. বায়ুপ্রবাহকে ব্যবহার করে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে কী করা সম্ভব?
ক. কয়লা উত্তোলন খ. বিদ্যুত্ উত্পাদন
গ. তেল উত্তোলন ঘ. ফসল ঝেড়ে ময়লা দূর
উত্তর: খ. বিদ্যুত্ উত্পাদন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ইয়ার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী