গতানুগতিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানে ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ২০টি হবে গতানুগতিক। আজ দেওয়া হলো গতানুগতিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
১৭. বায়ুদূষণের প্রধান কারণ কোনটি?
ক. ইট তৈরি খ. কারখানার বর্জ্য গ. গাড়ির ব্যবহার ঘ. ইটের ভাটা
উত্তর: ঘ. ইটের ভাটা
১৮. দূষিত বায়ুর কারণে মানবদেহে নিচের কোন রোগটি হয়?
ক. জন্ডিস খ. হাঁপানি গ. আমাশয় ঘ. ডায়রিয়া
উত্তর: খ. হাঁপানি
১৯. নিচের কোনটি কয়লা পোড়ালে উত্পন্ন হয়?
ক. সালফারের অক্সাইড খ. ক্যালসিয়ামের অক্সাইড
গ. নাইট্রোজেনের অক্সাইড ঘ. ফসফরাসের অক্সাইড
উত্তর: ক. সালফারের অক্সাইড
২০. কোন পদক্ষেপটি গ্রহণের মাধ্যমে বায়ুদূষণ রোধ করা যেতে পারে?
ক. ইটের ভাটা বন্ধ করা খ. যানবাহনের ব্যবহার বন্ধ করা
গ. কালো ধোঁয়া উত্পাদন করে, এমন যানবাহন বন্ধ করা
ঘ. পাহাড় কাটা বন্ধ করা
উত্তর: গ. কালো ধোঁয়া উত্পাদন করে, এমন যানবাহন বন্ধ করা
২১. রান্নার চুলায় প্রাকৃতিক গ্যাস বা কাঠ পোড়ানোর সময় কোন গ্যাসটি উত্পন্ন হয়?
ক. কার্বন ডাই-অক্সাইড খ. কার্বন মনো-অক্সাইড
গ. সালফারের অক্সাইড ঘ. নাইট্রোজেনের অক্সাইড
উত্তর: খ. কার্বন মনো-অক্সাইড
২২. বায়ুদূষণের কারণে মানবদেহে কোন রোগটি হয়ে থাকে?
ক. বসন্ত খ. অ্যালার্জি গ. টিউমার ঘ. টাইফয়েড
উত্তর: খ. অ্যালার্জি
২৩. কিসের কারণে শ্বাসকষ্ট রোগ হয়?
ক. পানিদূষণ খ. শব্দদূষণ গ. মাটিদূষণ ঘ. বায়ুদূষণ
উত্তর: ঘ. বায়ুদূষণ
২৪. মানুষের শ্বসনের জন্য কোনটির প্রয়োজন?
ক. নাইট্রোজেন খ. অক্সিজেন গ. হিলিয়াম ঘ. আর্গন
উত্তর: খ. অক্সিজেন
২৫. বাতাসের সাহায্যে কোন রোগটি ছড়ায়?
ক. যক্ষ্মা খ. ম্যালেরিয়া গ. আমাশয় ঘ. ডায়রিয়া
উত্তর: ক. যক্ষ্মা
২৬. অ্যাসিডবৃষ্টির জন্য দায়ী নিচের কোনটি?
ক. কার্বনের অক্সাইড খ. কার্বন কণা
গ. সালফারের অক্সাইড ঘ. নাইট্রোজেনের অক্সাইড
উত্তর: গ. সালফারের অক্সাইড
২৭. দূষিত বায়ুর কারণে মানবদেহে কোন মারাত্মক রোগটি হতে পারে?
ক. পোলিও খ. বসন্ত গ. প্লেগ ঘ. ফুসফুসে ক্যানসার
উত্তর: ঘ. ফুসফুসে ক্যানসার
অধ্যায়-৫
১. একটি বস্তু যার ওজন আছে এবং যে জায়গা দখল করে, তাকে তুমি কী বলবে?
ক. শক্তি খ. পদার্থ গ. তাপ ঘ. আলো
উত্তর: খ. পদার্থ
২. পদার্থের দুটি সাধারণ গুণ বা বৈশিষ্ট্য কী?
ক. এদের আকার ও ওজন আছে
খ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছে
গ. এদের আকার ও আয়তন আছে ঘ. এরা স্থান দখল করে ও আকার আছে
উত্তর: খ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছে
৩. সব পদার্থের কয়টি সাধারণ গুণ আছে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: ক. দুটি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ইয়ার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী