প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতানুগতিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানে ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ২০টি হবে গতানুগতিক। আজ দেওয়া হলো গতানুগতিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-৫
১৯. প্রকৃতির সব ঘটনাপ্রবাহ কী—
ক. শক্তির রূপান্তরের খেলা খ. শক্তির উেসর খেলা
গ. শক্তির গতির খেলা ঘ. শক্তির ফলাফলের খেলা
উত্তর: ক. শক্তির রূপান্তরের খেলা
২০. সিসা, তামা, লোহা ইত্যাদি অধিক তাপে কী হয়?
ক. কঠিন থাকে খ. কোনো পরিবর্তন হয় না
গ. গলে তরল হয় ঘ. পানিতে পরিণত হয়
উত্তর: গ. গলে তরল হয়
২১. তাপশক্তির মূল উত্স কোনটি?
ক. বিদ্যুত্ খ. যন্ত্র গ. নদীর স্রোত ঘ. সূর্য
উত্তর: ঘ. সূর্য
২২. কয়লা পোড়ালে রাসায়নিক শক্তি কোন ধরনের শক্তি সৃষ্টি করবে?
ক. তাপশক্তি খ. বিদ্যুত্-শক্তি গ. স্থিতিশক্তি ঘ. গতিশক্তি
উত্তর: ক. তাপশক্তি
২৩. তাপ সঞ্চারণের পদ্ধতি কয়টি?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
উত্তর: খ. তিন
২৪. কঠিন পদার্থে তাপ সঞ্চারণের পদ্ধতি কোনটি?
ক. পরিবহন খ. পরিচলন গ. বিকিরণ ঘ. গমন
উত্তর: ক. পরিবহন
২৫. তরল পদার্থে তাপ সঞ্চারণের পদ্ধতি কোনটি?
ক. পরিবহন খ. পরিচলন গ. বিকিরণ ঘ. নির্গমন
উত্তর: খ. পরিচলন
২৬. ঘরের এক প্রান্তে হিটার জ্বালালে অন্য প্রান্ত গরম হয় কোন পদ্ধতিতে?
ক. পরিচলন খ. পরিবহন গ. বিকিরণ ঘ. সংশ্লেষণ
উত্তর: ক. পরিচলন
২৭. কোন তরঙ্গ শূন্য মাধ্যমেও সঞ্চারিত হতে পারে?
ক. তাপ ও পানির তরঙ্গ খ. তাপ ও আলোর তরঙ্গ
গ. আলো ও শব্দের তরঙ্গ ঘ. তাপ ও শব্দের তরঙ্গ
উত্তর: খ. তাপ ও আলোর তরঙ্গ
২৮. সূর্যের আলো আমাদের কাছে পৌঁছে কোন পদ্ধতিতে?
ক. পরিবহন খ. পরিচলন গ. বিকিরণ ঘ. স্থানান্তর
উত্তর: গ. বিকিরণ
২৯. পদার্থ ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। এ ধারণা প্রথম উত্থাপন করেন কারা?
ক. যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা খ. স্পেনের বিজ্ঞানীরা
গ. গ্রিক দার্শনিকেরা ঘ. মিসরীয় দার্শনিকেরা
উত্তর: গ. গ্রিক দার্শনিকেরা
৩০. পদার্থের ক্ষুদ্র বস্তুকণিকাকে কী বলে?
ক. অণু খ. পরমাণু গ. কার্বন ঘ. নিউক্লিয়াস
উত্তর: খ. পরমাণু
৩১. কয়লা ও হীরা কী দিয়ে তৈরি?
ক. খনিজ আকরিক খ. কার্বন গ. গ্রাফাইট ঘ. জিঙ্ক
উত্তর: খ. কার্বন।
অধ্যায়-৬
১. খাদ্যের ছয়টি উপাদান দিয়ে কোনো খাবার তৈরি হলে সেই খাবারটিকে তুমি কী বলবে?
ক. শর্করা খ. আমিষ গ. স্নেহ ঘ. সুষম খাদ্য
উত্তর: ঘ. সুষম খাদ্য
২. সুষম খাদ্য বলা যাবে কোনটিকে?
ক. দামি খাবার খ. পরিমাণমতো সব খাদ্য উপাদানসমৃদ্ধ খাবার
গ. আমিষজাতীয় খাবার ঘ. ভিটামিন ও খনিজ লবণসমৃদ্ধ খাবার
উত্তর: খ. পরিমাণমতো সব খাদ্য উপাদানসমৃদ্ধ খাবার
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ইয়ার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী