পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (NAPE) চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ছয়টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গত ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
গতানুগতিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানে ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ২০টি হবে গতানুগতিক। আজ দেওয়া হলো গতানুগতিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-৬
১৮. দেশের বিভিন্ন হিমাগারে সংরক্ষণ করা যায় নিচের কোনটি?
ক. মুড়ি খ. খই গ. আলু ঘ. ধান
উত্তর: গ. আলু
১৯. ধান, গম, ডাল ইত্যাদি কীভাবে সংরক্ষণ করা হয়?
ক. ফ্রিজে খ. রোদে শুকিয়ে গ. কোল্ড স্টোরেজে ঘ, ফরমালিন দিয়ে
উত্তর: খ. রোদে শুকিয়ে
২০. খাদ্যের গুণাগুণ ঠিক রেখে কোন খাদ্যদ্রব্যকে উচ্চ তাপে শুকানো হয়?
ক. আমসত্ত্ব খ. টমেটো সস গ. মাখন ঘ. জলপাই
উত্তর: ক. আমসত্ত্ব
২১. লবণ, চিনি, সিরকা ও তেলের মধ্যে রেখে সংরক্ষণ করা হয় কোনটি?
ক. আমসত্ত্ব খ. খই গ. জলপাই ঘ. টমেটো
উত্তর: গ. জলপাই
২২. কোন খাদ্যটি রং, ঘ্রাণ ও স্বাদের জন্য পছন্দ করা হয়?
ক. মাছ খ. মাংস গ. ভাত ঘ. কেক
উত্তর: ঘ. কেক
২৩. জাংকফুডে কোন ধরনের ক্ষতিকারক দ্রব্যের আধিক্য থাকে?
ক. আমিষ, শর্করা, পানি খ. ভিটামিন, স্নেহ পদার্থ, পানি
গ. লবণ, শর্করা, ভিটামিন ঘ. চর্বি, লবণ, কার্বনেট
উত্তর: ঘ. চর্বি, লবণ, কার্বনেট
২৪. ফল পাকানোর জন্য কোন দ্রব্যটি ব্যবহার করা হয়?
ক. স্যাকারিন খ. ফরমালিন গ. ক্যালসিয়াম কার্বাইড ঘ. কৃত্রিম রং
উত্তর: গ. ক্যালসিয়াম কার্বাইড
২৫. খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে মানুষের কোন রোগটি হয়?
ক. চর্মরোগ খ. অ্যাজমা গ. ব্রঙ্কাইটিস ঘ. যক্ষ্মা
উত্তর: খ. অ্যাজমা
২৬. তোমাকে খাওয়ার জন্য বার্গার, দই, ডিমের কুসুম ও মিষ্টি দেওয়া হলো। এর মধ্যে জাংকফুড কোনটি?
ক. বার্গার খ. দই গ. ডিমের কুসুম ঘ. মিষ্টি
উত্তর: ক. বার্গার
অধ্যায়-৭
১। বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধে সাহায্য করে?
ক. ডায়রিয়া খ. বসন্ত গ. যক্ষ্মা ঘ. ম্যালেরিয়া
উত্তর: গ. যক্ষ্মা
২। সোয়াইন ফ্লুর জন্য দায়ী ভাইরাসটির নাম কী?
ক. এইচওয়ান এনওয়ান ব্যাকটেরিয়া খ. এইচওয়ান এনওয়ান ভাইরাস
গ. স্ট্রেপটোকক্কাস নামক জীবাণু ঘ. এইচআইভি
উত্তর: খ. এইচওয়ান এন ওয়ান ভাইরাস
৩। এইচওয়ান এনওয়ান (H1N1) কী?
ক. একধরনের ভাইরাস খ. একধরনের ব্যাকটেরিয়া
গ. একধরনের কণা ঘ. সংক্রামক জীবাণু
উত্তর: ক. একধরনের ভাইরাস
৪। সোয়াইন ফ্লু কিসের মাধ্যমে ছড়ায়?
ক. পানি খ. বায়ু গ. মশা ঘ. আক্রান্ত পশুপাখির সংস্পর্শে এলে
উত্তর: ঘ. আক্রান্ত পশুপাখির সংস্পর্শে এলে
৫। সোয়াইন ফ্লুতে আক্রান্ত ব্যক্তির জ্বর কত ডিগ্রি ফারেনহাইটের ওপরে থাকে?
ক. ১০০হ্ন খ. ১০১হ্ন গ. ১০২হ্ন ঘ. ১০৪হ্ন
উত্তর: ঘ. ১০৪হ্ন
৬। মাথাব্যথা, নাক দিয়ে পানি পড়া, গলা খুসখুস করা, ক্ষুধা কম হওয়া কোন রোগের লক্ষণ?
ক. বসন্ত খ. কলেরা গ. সোয়াইন ফ্লু ঘ. বাতজ্বর
উত্তর: গ. সোয়াইন ফ্লু
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ইয়ার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী