প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (NAPE) চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ছয়টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বরের গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গত ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

গতানুগতিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানে ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ২০টি হবে গতানুগতিক। আজ দেওয়া হলো গতানুগতিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।

অধ্যায়-৭
৭। ডেঙ্গুজ্বরের লক্ষণ কোনটি?
ক. গলা খুসখুস করবে খ. বমি হবে
গ. নাক দিয়ে পানি পড়বে ঘ. ক্ষুধা কমে যাবে
উত্তর: খ. বমি হবে
৮। ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর জন্য প্রথম করণীয় কী?
ক. স্যালাইন খাওয়ানো খ. ঠিকমতো খাবার খাওয়ানো ও বিশ্রাম
গ. টিকা দেওয়া ঘ. প্রচুর পানি খাওয়ানো ও ঠিকমতো খাবার খাওয়ানো
উত্তর: ঘ. প্রচুর পানি খাওয়ানো ও ঠিকমতো খাবার খাওয়ানো
৯। কোন মশার কামড়ে ডেঙ্গুজ্বর হয়?
ক. স্ত্রী অ্যানোফিলিস খ. পুরুষ অ্যানোফিলিস গ. কিউলেক্স ঘ. এডিস
উত্তর: ঘ. এডিস
১০। বাতজ্বরের লক্ষণ কী?
ক. বমি হওয়া খ. মাথাব্যথা
গ. হাত বা পায়ের গিঁটে ব্যথা ঘ. নাক দিয়ে পানি পড়া
উত্তর: গ. হাত বা পায়ের গিঁটে ব্যথা
১১। রোগীর রক্ত ও লালা পরীক্ষা করে কোন রোগের সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়?
ক. সোয়াইন ফ্লু খ. গোদ রোগ গ. ডেঙ্গুজ্বর ঘ. বাতজ্বর
উত্তর: ঘ. বাতজ্বর
১২। কোন রোগের চিকিত্সায় অবহেলা করলে হূিপণ্ড ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে?
ক. জন্ডিস খ. বাতজ্বর গ. এইডস ঘ. টাইফয়েড
উত্তর: খ. বাতজ্বর
১৩। কোন রোগের কারণে ঘন ঘন জ্বর, গলাব্যথা ও দেহের ওজন কমতে থাকে?
ক. বাতজ্বর খ. ডেঙ্গুজ্বর গ. টাইফয়েড ঘ. সোয়াইন ফ্লু
উত্তর: ক. বাতজ্বর
১৪। শিশুর ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়সকে কী বলা হয়?
ক. শৈশবকাল খ. বাল্যকাল গ. বয়ঃসন্ধিকাল ঘ. যৌবনকাল
উত্তর: খ. বাল্যকাল
১৫। বয়ঃসন্ধিকালে অনেক ছেলেমেয়ে ঘাবড়ে যায় কেন?
ক. দ্রুত লম্বা হয় বলে খ. ওজন বৃদ্ধি পায় বলে
গ. শারীরিক পরিবর্তন হয় বলে ঘ. বড়রা বকা দেয় বলে
উত্তর: গ. শারীরিক পরিবর্তন হয় বলে
১৬। কখন ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন দেখা যায়?
ক. শৈশবকালে খ. বাল্যকালে গ. বয়ঃসন্ধিকালে ঘ. পূর্ণবয়স্ককালে
উত্তর: গ. বয়ঃসন্ধিকালে
১৭। মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরুর বয়স কখন?
ক. ৮-১০ খ. ১০-১৪ গ. ৮-১৩ ঘ. ৯-১২
উত্তর: গ. ৮-১৩
১৮। ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরুর বয়স কখন?
ক. ১০-১৫ খ. ১৫-১৮ গ. ১৮-১৯ ঘ. ১১-১৬
উত্তর: ক. ১০-১৫।
অধ্যায়-৮
১. বিপুলসংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে কী তৈরি হয়?
ক. নীহারিকা খ. নক্ষত্র গ. মহাবিশ্ব ঘ. সৌরজগত্
উত্তর: গ. মহাবিশ্ব
২. কোথায় অসংখ্য নক্ষত্র আছে?
ক. সৌরজগতে খ. ছায়াপথে গ. গ্রহে ঘ. উপগ্রহে
উত্তর: খ. ছায়াপথে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ইয়ার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী