পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (NAPE) চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ছয়টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গত ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানে ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ২০টি হবে গতানুগতিক। আজ দেওয়া হলো গতানুগতিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-৮
৩. চাঁদ, সূর্য, তারা—এগুলোকে একসঙ্গে তুমি কী বলবে?
ক. গ্রহ খ. নক্ষত্র
গ. জ্যোতিষ্ক ঘ. নীহারিকা
উত্তর: গ. জ্যোতিষ্ক
৪. সূর্যের প্রধান উপাদান কোনটি?
ক. হাইড্রোজেন ও নাইট্রোজেন
খ. হাইড্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ও হিলিয়াম
ঘ. হাইড্রোজেন ও হিলিয়াম
উত্তর: ঘ. হাইড্রোজেন ও হিলিয়াম
৫. সৌরজগতের গ্রহসংখ্যা কয়টি?
ক. ৭টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১০টি
উত্তর: খ. ৮টি
৬. পৃথিবী ছাড়া সৌরজগতে আর কয়টি গ্রহ রয়েছে?
ক. ৭টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১০টি
উত্তর: ক. ৭টি
৭. সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ৩৬৫ দিন খ. ৩৬৫ দিন ৪ ঘণ্টা
গ. ৩৬৫ দিন ৬ ঘণ্টা ঘ. ৩৬৬ দিন
উত্তর: গ. ৩৬৫ দিন ৬ ঘণ্টা
৮. কোনটি পৃথিবীর নিকটতম নক্ষত্র?
ক. চাঁদ খ. সূর্য গ. ধূমকেতু ঘ. বুধ
উত্তর: খ. সূর্য
৯. সৌরজগতের কোনটির নিজের আলো আছে?
ক. পৃথিবী খ. চাঁদ
গ. সূর্য ঘ. শুকতারা
উত্তর: গ. সূর্য
১০. সৌরজগতে মোট কতগুলো উপগ্রহ রয়েছে?
ক. ৯টি খ. ২৪টি
গ. ৩৫টি ঘ. ৪১টি
উত্তর: ঘ. ৪১টি
১১. বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ রয়েছে?
ক. ১৬টি খ. ১৭টি
গ. ২০টি ঘ. ২১টি
উত্তর: ক. ১৬টি
১২. গ্রহ কোনটি?
ক. তারা খ. সূর্য গ. চাঁদ ঘ. পৃথিবী
উত্তর: ঘ. পৃথিবী
১৩. নিচের কোনটি উপগ্রহ?
ক. সূর্য খ. চাঁদ গ. মঙ্গল ঘ. শুক্র
উত্তর: খ. চাঁদ
১৪. পৃথিবীকে কেন্দ্র করে নিচের কোনটি ঘোরে?
ক. বুধ খ. চাঁদ গ. শুক্র ঘ. শনি
উত্তর: খ. চাঁদ
১৫. পৃথিবীর কয়টি উপগ্রহ আছে?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
উত্তর: ক. একটি
১৬. চাঁদের আলো কোন ধরনের আলো?
ক. প্রতিফলিত খ. প্রতিসরিত
গ. নিজস্ব ঘ. ধার করা
উত্তর: ক. প্রতিফলিত
১৭. পৃথিবীর নিকটতম উপগ্রহ কোনটি?
ক. বুধ খ. শুক্র গ. মঙ্গল ঘ. চাঁদ
উত্তর: ঘ. চাঁদ
১৮. পৃথিবীর আয়তন চাঁদের কত গুণ?
ক. ২০ খ. ৩০ গ. ৪০ ঘ. ৫০
উত্তর: ঘ. ৫০
১৯. চান্দ্রমাস পূর্ণ হয় কত দিনে?
ক. সাড়ে ২৭ দিনে খ. ২৮ দিনে
গ. ২৯ দিনে ঘ. সাড়ে ২৯ দিনে
উত্তর: ঘ. সাড়ে ২৯ দিনে
২০. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
ক. ৩ লাখ কিলোমিটার
খ. ৩ লাখ ৫০ হাজার কিলোমিটার
গ. ৩ লাখ ৭০ হাজার কিলোমিটার
ঘ. ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার
উত্তর: ঘ. ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার
২১. আহ্নিক গতির ফলে পৃথিবীতে কী হয়ে থাকে?
ক. দিন ও রাত খ. খেতের ফসল
গ. ঋতু পরিবর্তন
ঘ. সকাল ও বিকেল
উত্তর: ক. দিন ও রাত
২২. দিন ও রাত হয় পৃথিবীর কোন গতির কারণে?
ক. আহ্নিক গতি খ. বার্ষিক গতি
গ. নিজস্ব গতি ঘ. সৌরগতি
উত্তর: ক. আহ্নিক গতি
২৩. পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার পথটির আকার কোন ধরনের?
ক. বৃত্তাকার খ. সমান্তরাল
গ. উপবৃত্তাকার ঘ. বক্রাকার
উত্তর: গ. উপবৃত্তাকার
২৪. দিন-রাত সম্পর্কে সঠিক ব্যাখ্যার মডেল কোন বিজ্ঞানী প্রদান করেন?
ক. গ্যালিলিও খ. নিউটন
গ. আর্কিমিডিস ঘ. কোপার্নিকাস
উত্তর: ঘ. কোপার্নিকাস
২৫. পৃথিবীর মেরু রেখাটি অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে?
ক. ৬৬ ডিগ্রি খ. ৩৫ ডিগ্রি
গ. ৫০ ডিগ্রি ঘ. ১২০ ডিগ্রি
উত্তর: ক. ৬৬ ডিগ্রি
২৬. বাংলাদেশে কোন সময়ে আমরা সূর্যের নিকটতম অবস্থানে থাকি?
ক. গ্রীষ্মকালে খ. শীতকালে
গ. বর্ষকালে ঘ. শরত্কালে
উত্তর: ক. গ্রীষ্মকালে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ইয়ার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী