
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
২৮. তোমাদের বাড়ির পুকুরটিতে আছে ব্যাঙ, শেওলা-জাতীয় ছোট ছোট উদ্ভিদকণা। এ ছাড়া আছে ছোট-বড় অনেক মাছ। পুকুরটিতে কোনটি তৈরি হতে পারে?
ক. খাদ্য পিরামিড খ. খাদ্যজাল
গ. খাদ্যশৃঙ্খল ঘ. খাদ্য তৈরির পরিবেশ
উত্তর: গ. খাদ্যশৃঙ্খল
২৯. তামান্না একটি ব্যাঙকে ঘাসফড়িং খেতে দেখল। এই ঘাসফড়িং আবার ঘাস খায়। এভাবে পরিবেশে কী তৈরি হয়?
ক. খাদ্যশৃঙ্খল খ. খাদ্য পিরামিড
গ. খাদ্যজাল ঘ. খাদ্য তৈরির পরিবেশ
উত্তর: ক. খাদ্যশৃঙ্খল
৩০. তোমার বাড়ির পাশের উদ্যানটিতে অনেক গাছপালা, পশুপাখি ও লেক রয়েছে। এসব উদ্ভিদ ও প্রাণী বিভিন্ন খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত। এই খাদ্যশৃঙ্খলগুলো একত্র হয়ে তৈরি করে?
ক. খাদ্য পিরামিড খ. খাদ্যজাল
গ. খাদ্যশৃঙ্খল ঘ. খাদ্য তৈরির পরিবেশ
উত্তর: খ. খাদ্যজাল
৩১. তানিয়া টেলিভিশনে পরিবেশবিষয়ক অনুষ্ঠানে দেখল পোকা ঘাস খায়, ব্যাঙ পোকা খায়, সাপ ব্যাঙ খায়, বাজপাখি সাপ খায়। তানিয়ার দেখা এই প্রক্রিয়াটির নাম কী?
ক. খাদ্যজাল খ. খাদ্যশৃঙ্খল
গ. খাদ্য তৈরির পরিবেশ ঘ. খাদ্যজাল
উত্তর: খ. খাদ্যশৃঙ্খল
৩২। যদি কোনো এলাকায় ব্যাঙের সংখ্যা কমতে থাকে, তা হলে নিচের কোনটি ঘটার আশঙ্কা বেশি?
ক. ঘাস বড় হয়ে অধিক লম্বা হয়ে যাবে
খ. ফড়িংয়ের সংখ্যা বৃদ্ধি পাবে
গ. পাখি বেশি পরিমাণে মাছ খেতে পারবে
ঘ. মাছের সংখ্যা বৃদ্ধি পাবে
উত্তর: খ. ফড়িংয়ের সংখ্যা বৃদ্ধি পাবে
৩৩. নিচের কোনটি সঠিক খাদ্যশৃঙ্খলের উদাহরণ?
ক. ঘাস-ব্যাঙ-ফড়িং
খ. ফড়িং-ঘাস-ব্যাঙ
গ. ঘাস-ফড়িং-ব্যাঙ
ঘ. ব্যাঙ-ফড়িং-ঘাস
উত্তর: গ. ঘাস-ফড়িং-ব্যাঙ
৩৪. পানিতে বাস করে কোনটি?
ক. ইঁদুর খ. চিংড়ি গ. হাঁস ঘ. কেঁচো
উত্তর: খ. চিংড়ি
৩৫. নিচের কোনটি জড় পরিবেশের উপাদান।
ক. উদ্ভিদ খ. মাছ গ. পাখি ঘ. মাটি
উত্তর: ঘ. মাটি
৩৬. নিচের কোনটি পরিবেশের জীব উপাদান?
ক. পানি খ. মাটি গ. উদ্ভিদ ঘ. গাড়ি
উত্তর: গ. উদ্ভিদ
৩৭. পরিবেশের উপাদানগুলো কয়ভাগে বিভক্ত?
ক. তিন খ. পাঁচ গ. চার ঘ. দুই
উত্তর: ঘ. দুই
৩৮. সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ-প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে বলে পরিবেশে—
ক. অক্সিজেন কমে যায়
খ. কার্বন ডাই-অক্সাইড স্থিতিশীল থাকে
গ. কার্বন ডাই-অক্সাইড কমে যায়
ঘ. কার্বন ডাই-অক্সাইড বেড়ে যায়
উত্তর: খ. কার্বন ডাই-অক্সাইড স্থিতিশীল থাকে
৩৯. কোনটি ছাড়া উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না?
ক. বায়ু খ. পাহাড় গ. বালু ঘ. পাথর
উত্তর: ক. বায়ু
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা