প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।অধ্যায়-১
৪০. একাধিক খাদ্যশৃঙ্খল ওতপ্রোতভাবে জড়িয়ে কোনটি তৈরি করে?
ক. খাদ্যজাল
খ. খাদ্য পিরামিড
গ. মানব পিরামিড
ঘ. বাস্তুসংস্থান
উত্তর: ক. খাদ্যজাল
৪১. বায়ুর কোন দুটি উপাদানের জন্য প্রধানত উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল?
ক. নাইট্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড
খ. অক্সিজেন ও হাইড্রোজেন

গ. অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড
ঘ. নাইট্রোজেন ও অক্সিজেন
উত্তর: গ. অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড
৪২. সব প্রাণীই বায়ু থেকে গ্রহণ করে—
ক. হিলিয়াম খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন
উত্তর: খ. অক্সিজেন
৪৩. খাদ্যশৃঙ্খলে তৃণজাতীয় উদ্ভিদ কোনটির ওপর নির্ভরশীল?
ক. ব্যাঙ খ. গরু
গ. ঘাসফড়িং ঘ. সূর্যের আলো
উত্তর: ঘ. সূর্যের আলো
৪৪. খাদ্যশৃঙ্খলে ব্যাঙ কোনটির ওপর নির্ভরশীল?
ক. সাপ খ. শকুন
গ. তৃণজাতীয় উদ্ভিদ ঘ. ঘাসফড়িং
উত্তর: ঘ. ঘাসফড়িং
৪৫. পরিবেশে খাদ্যশৃঙ্খলের প্রাথমিক স্তর কোনটি?
ক. পাখি খ. ব্যাঙ
গ. সবুজ উদ্ভিদ ঘ. ঘাসফড়িং
উত্তর: গ. সবুজ উদ্ভিদ
৪৬. নিচের কোনটি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে?
ক. মানুষ খ. পাখি গ. বানর ঘ. উদ্ভিদ
উত্তর: ঘ. উদ্ভিদ
৪৭. সব উদ্ভিদ ও প্রাণীর শক্তির উত্স কোনটি?
ক. পানি খ. বায়ু গ. সূর্য
ঘ. মাটি
উত্তর: গ. সূর্য
৪৮. কোনটির মাধ্যমে কীটপতঙ্গ ও পাখি উদ্ভিদকে সহায়তা করে?
ক. বাস্তুসংস্থান খ. পরাগায়ন
গ. খাদ্যজাল ঘ. খাদ্যশ্বসন
উত্তর: খ. পরাগায়ন
৪৯. মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে কোনটি?
ক. কীটপতঙ্গ খ. প্রাণীর মৃতদেহ
গ. ক্লোরোফিল ঘ. পশুর চামড়া
উত্তর: খ. প্রাণীর মৃতদেহ
৫০. প্রাণী শ্বাসকার্যে কোনটি ত্যাগ করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড
ঘ. সালফার ডাই-অক্সাইড
উত্তর: গ. কার্বন ডাই-অক্সাইড
৫১. শ্বাসকার্যে উদ্ভিদ কোনটি গ্রহণ করে?
ক. নাইট্রোজেন খ. পানি
গ. অক্সিজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: ঘ. কার্বন ডাই-অক্সাইড
৫২. মাটিতে বাস করে কোনটি?
ক. মাছ খ. কেঁচো
গ. কচুরিপানা ঘ. শাপলা
উত্তর: খ. কেঁচো
৫৩. কোনো স্থানের সব জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াকে বলে—
ক. খাদ্যশৃঙ্খল খ. খাদ্যজাল
গ. সালোক সংশ্লেষণ ঘ. বাস্তুসংস্থান
উত্তর: ঘ. বাস্তুসংস্থান
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা