
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-২
১। কোনটি বায়ুদূষণের কারণ?
ক) রাসায়নিক পদার্থের মিশ্রণ
খ) উচ্চশব্দে গান বাজানো
গ) কীটনাশকের ব্যবহার
ঘ) কলকারখানার ধোঁয়া
২। কোনটি পানিদূষণের ফলে হয়?
ক) পৃথিবীর উচ্চতা বৃদ্ধি খ) ঘুমে ব্যাঘাত সৃষ্টি গ) ডায়রিয়া ঘ) মাটির উর্বরতা হ্রাস
৩। মাটিদূষণের কারণ কোনটি?
ক) পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি
খ) চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহার
গ) কীটনাশকের ব্যবহার
ঘ) মাটির উর্বরতা হ্রাস
৪। পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি?
ক) অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করা
খ) মোটরগাড়ি ব্যবহার করা
গ) জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা
ঘ) রিসাইকেল করা
৫। তোমার বাবা কারখানা সচল রাখতে কয়লা ও তেল ব্যবহার করেন। এই কয়লা ও তেল কী?
ক) দূষিত পদার্থ খ) গ্যাস
গ) জীবাশ্ম জ্বালানি ঘ) অজৈব জ্বালানি
৬। নির্বিচারে গাছ কাটার ফলে আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে। এ সমস্যা সমাধানে তুমি কী করবে?
ক) বৃক্ষ রোপণ করার জন্য জনগণকে সচেতন করবে
খ) রান্নার কাজে কাঠের ব্যবহার বন্ধ করবে
গ) কাঠের আসবাব বর্জন করবে
ঘ) গাছ কাটা সম্পূর্ণ বন্ধ করবে
৭। তোমার এলাকার পরিবেশ সবুজ রাখতে এলাকাবাসীকে নিয়ে নিচের কোন কাজটি করবে?
ক) নিজ এলাকার বস্তি অন্যত্র স্থানান্তর
খ) প্রত্যেকের বাড়ির ফাঁকা স্থানে বৃক্ষরোপণ
গ) আবর্জনা নদীতে ফেলা
ঘ) জলাশয় ভরাট করে গৃহহীনদের জন্য গৃহনির্মাণ
৮। ব্যবহূত আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে পুকুর, খাল-বিলে ফেললে পরিবেশের দূষণ ঘটবে। নিচের কোনটি এ ধরনের দূষণের কারণ হতে পারে?
ক) যানবাহনের শব্দ খ) যানবাহনের ধোঁয়া
গ) কলকারখানার বর্জ্য ঘ) গাছ কাটা
৯। তানিম খবরের কাগজে পড়ল হিমালয়ের হিমবাহ গলতে শুরু করেছে। এতে কী ঘটবে?
ক) তাপমাত্রা হ্রাস পাবে
খ) সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে
গ) হিমবাহ বেড়ে যাবে
ঘ) ভূমিকম্প হবে।
১০। নিয়াজ সাহেব শিল্প এলাকায় বাস করেন। সম্প্রতি তাঁর প্রতিবেশীসহ অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তাঁদের রোগাক্রান্ত হওয়ার কারণ কী?
ক) মাটিদূষণ খ) পরিবেশদূষণ
গ) বায়ুদূষণ ঘ) পানিদূষণ
১১। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে কোনটি ঘটে?
ক) আবহাওয়া বসবাসের উপযোগী হয়
খ) ফসল ভালো ফলে
গ) পানি জমে বরফে পরিণত হয়
ঘ) সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-২
১. ঘ ২. গ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. খ ১১. ঘ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা