প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ সংরক্ষণ ও দূষণরোধে দরকার জনসচেতনতা ষ ছবি: প্রথম আলো
পরিবেশ সংরক্ষণ ও দূষণরোধে দরকার জনসচেতনতা ষ ছবি: প্রথম আলো

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-২
১২। পরিবেশদূষণের ফলে কোনটি ঘটে?
ক. পৃথিবীর তাপমাত্রা কমে
খ. জীবের বিলুপ্তি ঘটে
গ. কলকারখানা বৃদ্ধি পায়
ঘ. পরিবেশ পরিচ্ছন্ন হয়

১৩। গৃহকর্মী আমিনা ময়লা পুকুরের পানিতে গোসল করায় গায়ে চুলকানির লক্ষণ দেখা দিয়েছে। আমিনার কোন রোগ হয়েছে?
ক. চর্মরোগ খ. টাইফয়েড
গ. বসন্ত ঘ. ডায়রিয়া
১৪। তোমার গ্রামের বাড়ির পুকুরে মাছ চাষ করেছ। কিছুদিন পর কারখানার বর্জ্য পুকুরের পানিতে মেশার ফলে মাছগুলো মারা যেতে লাগল। কী কারণে পুকুরের মাছ মারা যাচ্ছে?
ক. বর্জ্য অপসারিত হওয়ার ফলে
খ. মাছের পরিমাণ বেশি হওয়ায়
গ. সার ব্যবহার করায় ঘ. পানি দূষিত হওয়ায়
১৫। আবিদের মা সব সময় বাড়ির পুকুরে কাপড় ধৌত করেন। আবিদের মায়ের কাজটি পুকুরের কোন ক্ষতি করবে?
ক. কাজের উপযোগী করবে
খ. পানি স্বচ্ছ করবে গ. পানিদূষণ করবে
ঘ. ভরাট করবে
১৬। তৃণাদের বাড়ির পাশের স্তূপকৃত আবর্জনা পোড়ানোর ফলে বায়ু দূষিত হলো। এই দূষণ থেকে কোনটি হতে পারে?
ক. অবসন্নতা খ. চর্মরোগ
গ. অ্যাসিড বৃষ্টি ঘ. ভূমিকম্প
১৭। তুমি বেড়াতে যাবে বলে বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছ। বাস থেকে নির্গত ধোঁয়া আকাশ ছেয়ে দিল। এটি পরিবেশে কী সৃষ্টি করবে?
ক. শব্দদূষণ খ. মাটিদূষণ
গ. পানিদূষণ ঘ. বায়ুদূষণ
১৮। বায়ুদূষণ রোধে তুমি কী করবে?
ক. যেখানে সেখানে থু থু ফেলবে
খ. বেশি করে গাছ কাটবে
গ. বেশি করে গাছ লাগাবে
ঘ. যেখানে সেখানে ময়লা ফেলবে
১৯। বায়ুদূষণ কোনটির ওপর প্রভাব ফেলে?
ক. ব্যাকটেরিয়ার বংশ বৃদ্ধি
খ. মহাসাগরের পরিবেশ
গ. মানুষের স্বাস্থ্য
ঘ. ছত্রাকের বৃদ্ধি
২০। কোনটি বায়ুদূষণের প্রধান কারণ?
ক. যানবাহন ও কলকারখানার ধোঁয়া
খ. জেনারেটরের ব্যবহার
গ. প্লাস্টিক পলিথিনের ব্যবহার
ঘ. অতিরিক্ত কীটনাশক ব্যবহার
২১। বার্ষিক পরীক্ষা চলাকালীন তোমার বিদ্যালয়ের পাশের একটি প্রতিষ্ঠান উচ্চ স্বরে মিউজিক প্লে করল। এতে তুমি ভালো লিখতে পারলে না। এটিকে তুমি কী বলবে?
ক. বায়ুদূষণ খ. শব্দদূষণ
গ. পানিদূষণ ঘ. মাটিদূষণ
২২। পুকুরের পাড়ঘেঁষা ঝুলন্ত ও খোলা পায়খানা থেকে কী ধরনের সমস্যা হতে পারে?
ক. পানিকে কাজের উপযোগী করবে
খ. পানির স্বচ্ছতা বাড়বে
গ. পানি দূষিত করবে
ঘ. পানি নিরাপদ থাকবে।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-২
১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. ক ২১. খ ২২. গ।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা