
*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-২
২৩। গাড়ির হর্ন, গোলমাল, হঠাত্ আওয়াজে আমাদের শারীরিক সমস্যা হয়। এই দূষণের ফলে নিচের কোন সমস্যাটি হতে পারে?
ক. মুখে সমস্যা খ. চোখে সমস্যা
গ. হাতে সমস্যা ঘ. কানে সমস্যা
২৪। কৃষক বেশি ফসল উত্পাদনের জন্য জমিতে রাসায়নিক সার ব্যবহার করল। এই সার বৃষ্টির পানির সঙ্গে মিশে পরিবেশের কোন দূষণ ঘটাবে?
ক. শব্দদূষণ খ. পানিদূষণ গ. মাটিদূষণ ঘ. বায়ুদূষণ
২৫। ইটের ভাটায় প্রতিনিয়ত ইট পোড়ানো হয়। এ ক্ষেত্রে পরিবেশের কোন দূষণটি ঘটবে?
ক. বায়ুদূষণ খ. মাটিদূষণ গ. শব্দদূষণ ঘ. পানিদূষণ
২৬। তাহিয়াদের বাসায় বিদ্যুত্ চলে গেলে জেনারেটরের সাহায্যে বিদ্যুত্ পায়। সেখানে কোন ধরনের দূষণ হয়ে থাকে?
ক. শব্দদূষণ খ. বায়ুদূষণ গ. পানিদূষণ ঘ. মাটিদূষণ
২৭। শিল্পকারখানা তীব্র আওয়াজে কোন দূষণটি ঘটবে?
ক. শব্দদূষণ খ. পানিদূষণ গ. মাটিদূষণ ঘ. বায়ুদূষণ
২৮। তুমি সুন্দরবনে বেড়াতে গিয়ে দেখলে একটি তেলবাহী জাহাজ দুর্ঘটনায় জাহাজের সব তেল বনে ছড়িয়ে পড়ছে। এই তেল পানির পাশাপাশি কোনটির দূষণ ঘটাবে?
ক. শব্দদূষণ খ. পানিদূষণ গ. মাটিদূষণ ঘ. বায়ুদূষণ
২৯। পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় কোনটি?
ক. জনসচেতনতা বৃদ্ধি খ. সম্পদের পুনর্ব্যবহার
গ. বাতি নিভিয়ে রাখা ঘ. জ্বালানির ব্যবহার কমানো
৩০। পরিবেশ সংরক্ষণের জন্য কী করতে হবে?
ক. গাছ লাগাতে হবে খ. নদীনালা ভরাট করতে হবে
গ. কলকারখানা তৈরি করতে হবে
ঘ. বাড়িঘর তৈরি করতে হবে।
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-২
২৩. ঘ ২৪. খ ২৫. ক ২৬. ক ২৭. ক ২৮. গ ২৯. ক ৩০. ক
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা