প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-২
৩১। তোমার ছোট ভাই প্লাস্টিকের খেলনা ভেঙে ফেলেছে। এখন তুমি কী করবে?
ক. নির্দিষ্ট স্থানে ফেলবে খ. রাস্তায় ফেলবে
গ. জমিতে ফেলবে ঘ. পানিতে ফেলবে
৩২। নাজিম সাহেব মাঝে মাঝে গাড়িতে না চড়ে হেঁটে অফিসে যান। এই কাজটি দ্বারা তিনি পরিবেশের কী সংরক্ষণ করতে চান?
ক. অর্থনৈতিক সম্পদ খ. সমষ্টিগত সম্পদ
গ. প্রাকৃতিক সম্পদ ঘ. সামাজিক সম্পদ
৩৩। তানিয়ার মা কাজ শেষে পানির কল, লাইটের সুইচ বন্ধ করে রাখেন সব সময়। এই কাজটি তিনি কেন করেন?
ক. বিল বাড়াতে খ. বিদ্যুত্ বেশি পেতে
গ. পানি সংরক্ষণ করতে
ঘ. অপচয় রোধ করতে
৩৪। নিচের কোন কারণে বায়ু দূষিত হয়?
ক. রাসায়নিক সার ব্যবহার
খ. ভাটায় ইট পোড়ানো
গ. বৃষ্টির পানি জমে যাওয়া
ঘ. কীটনাশকের ব্যবহার
৩৫। উচ্চ স্বরে গান বাজালে কোন দূষণ ঘটে?
ক. বায়ুদূষণ খ. শব্দদূষণ
গ. মাটিদূষণ ঘ. পানিদূষণ
৩৬। বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি?
ক. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
খ. যানবাহনের ব্যবহার গ. কলকারখানার বর্জ্য
ঘ. জলাশয়ের ওপর কাঁচা পায়খানা তৈরি
৩৭। কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে কোনটি দূষিত হয়?
ক. শব্দ খ. মাটি গ. পানি ঘ. বায়ু
৩৮। নিচের কোনটির ফলে শব্দদূষণ হয়?
ক. শিল্পকারখানা স্থাপন খ. ভাটায় ইট পোড়ানো
গ. বাসগৃহ নির্মাণ ঘ. লাউড স্পিকার বা মাইক
৩৯। মাটির উর্বরতা নষ্ট করে কোনটি?
ক. লাঙল ব্যবহার খ. সেচযন্ত্র ব্যবহার
গ. জৈব সারের ব্যবহার
ঘ. কৃষিকাজে ব্যবহূত সার ও কীটনাশক
৪০। পরিবেশদূষণের প্রধান উত্স কোনটি?
ক. মলমূত্র ত্যাগ
খ. জীবাশ্ম জ্বালানির ব্যবহার
গ. কীটনাশকের ব্যবহার
ঘ. গাছপালা পোড়ানো
৪১। পরিবেশদূষণের প্রাকৃতিক কারণ কোনটি
ক. বর্জ্য পোড়ানো খ. নদীতে বর্জ্য ফেলা
গ. গাছ কাটা ঘ. বন্যা
৪২। বায়ুদূষণের ফলে কোনটি ঘটে?
ক. ঘুমে ব্যাঘাত খ. অ্যাসিড-বৃষ্টি
গ. ডায়রিয়া ঘ. দাবানল
৪৩। পরিবেশদূষণের ফলে মানুষ কোন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে?
ক. ক্যানসার খ. হার্ট অ্যাটাক
গ. জ্বর ঘ. ব্রেইন স্ট্রোক
৪৪। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি?
ক. প্রাকৃতিক গ্যাস খ. পামওয়েল
গ. বালু ঘ. গাছপালা
৪৫। নিচের কোনটি পরিবেশদূষণের প্রধান কারণ?
ক. মানুষ খ. উদ্ভিদ গ. পাখি ঘ. পশু
৪৬। মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার মূল কারণ কী?
ক. শব্দদূষণ খ. পানিদূষণ
গ. মাটিদূষণ ঘ. বায়ুদূষণ
৪৭। বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজালে কোন ধরনের দূষণ হয়?
ক. পানিদূষণ খ. শব্দদূষণ
গ. বায়ুদূষণ ঘ. মাটিদূষণ

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-২
৩১. ক ৩২. গ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. খ ৩৬. ক ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. খ ৪১. ঘ ৪২. খ ৪৩. ক ৪৪. ক ৪৫. ক ৪৬. ক ৪৭. খ।
শিক্ষক উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা