প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
১. উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন?
ক. পানি খ. মাটি গ. আলো ঘ. বায়ু
২. কোনটি পানিদূষণের কারণ?
ক. ধোঁয়া খ. উচ্চ শব্দ গ. হর্ন ঘ. নর্দমার বর্জ্য
৩. পানিতে মিশে থাকা বালু-কাদা ইতাদি সরানোর প্রক্রিয়াকে কী বলে?
ক. ছাঁকন খ. থিতানো গ. ফুটানো ঘ. ঘনীভবন

৪. দেহ সুস্থ-সবল রাখতে পুষ্টি উপাদান প্রয়োজন। পুষ্টি উপাদান দেহের প্রতিটি অঙ্গে পরিবহনের জন্য কোনটি প্রয়োজন?
ক. বায়ু খ. পানি গ. রক্ত ঘ. অক্সিজেন
৫. তুষারের অনেক জ্বর হয়েছে। ডাক্তার তাকে বেশি করে তরল খাবার ও পানি খেতে বলেছেন। পানি তুষারের দেহে কোন কাজটি করবে?
ক. রক্ত সঞ্চালনে বাধা প্রদান করবে
খ. হজমে ব্যাঘাত ঘটাবে
গ. স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে
ঘ. তাপমাত্রা বৃদ্ধি করবে
৬. জেরিন চিপস, চকলেট ও কোমল পানীয় খেতে পছন্দ করলেও পরিপাকে সাহায্য করে—এমন একটি প্রয়োজনীয় উপাদান খেতে চায় না। জেরিন কী খেতে চায় না?
ক. জুস খ. কোকাকোলা
গ. বোরহানি ঘ. পানি
৭. আফরিন তার গোলাপগাছটিতে প্রতিদিন পানি দেয়। পানি ছাড়া গাছটি পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। আফরিনের গাছটি পুষ্টি উপাদান শোষণ করে কোথা থেকে?
ক. পাতা খ. পানি গ. মাটি ঘ. সূর্য
৮. গ্রীষ্মের ছুটির পর রিয়া বিদ্যালয়ে গিয়ে দেখল বাগানের চারাগাছগুলো শুকিয়ে গেছে। এ অবস্থায় নতুন চারাগাছ রোপণ করে তার করণীয় কী?
ক. নিয়মিত পানি দেবে খ. নিড়ানি দেবে
গ. আগাছা পরিষ্কার করবে ঘ. নিয়মিত সার প্রয়োগ করবে
৯. সাবা চায়ের পানিতে তাপ দেওয়ায় তা থেকে বাষ্প তৈরি হলো। সাবার তরল পানি থেকে বাষ্প তৈরির প্রক্রিয়াকে কী বলে?
ক. কুয়াশা খ. শিশির গ. বাষ্পীভবন ঘ. ঘনীভবন
১০. সারার ঠান্ডা পানির বোতলের গায়ে জলীয় বাষ্প তরলে পরিণত হয়েছে। এভাবে বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে কী বলে?
ক. কুয়াশা খ. শিশির গ. বাষ্পীভবন ঘ. ঘনীভবন
১১. অধরা সকালে উঠানে নেমে দেখল ফুলগাছের পাতায় বিন্দু বিন্দু পানি। এই পানিকে কী বলে?
ক. বরফ খ. শিশির গ. ফোঁটা ঘ. বাষ্প
১২. নিচের কোনটি পানিচক্রের প্রবাহ চিত্র?
ক. পানি—বরফ—বাষ্প—বৃষ্টি
খ. পানি—বৃষ্টি—বাষ্প—বরফ
গ. পানি—বাষ্প—মেঘ—বৃষ্টি
ঘ. পানি—মেঘ—বাষ্প—বৃষ্টি
১৩. পানি ভূপৃষ্ঠে কীভাবে ফিরে আসে?
ক. ফিরে আসে না খ. বৃষ্টি হিসেবে
গ. মেঘ হিসেবে ঘ. জলীয় বাষ্পরূপে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-৩
১. ক ২. ঘ ৩. খ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. খ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা