
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ দেওয়া হলো বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা ।
অধ্যায়-৩
৩৭. নিঝুর ভাই ডায়রিয়ায় ভুগছে। তার খাওয়ার জন্য স্যালাইন তৈরিতে নিঝু কোন পানি ব্যবহার করবে?
ক. রাসায়নিক মেশানো পানি খ. ফোটানো পানি
গ. থিতানো পানি ঘ. ছাঁকন পানি
৩৮. তোমার এলাকায় প্রবল বন্যা হচ্ছে। তুমি কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করবে?
ক. ছাঁকন খ. আয়োডিন ট্যাবলেট
গ. বোরিক পাউডার ঘ. ফিটকিরি
৩৯. মাইশা কলসিতে পানি রেখে তাতে থাকা বালু, কাদা ইত্যাদি সরিয়ে ফেলে। মাইশার এই প্রক্রিয়াটির নাম কী?
ক. ফিটকিরীকরণ খ. থিতানো
গ. ফোটানো ঘ. ছাঁকন
৪০. আলফিদার মা ধরে রাখা বৃষ্টির পানি একটি পাতলা কাপড়ে ছেঁকে নেন। এই পদ্ধতির নাম কী?
ক. ছাঁকন খ. ফিটকিরী
গ. ফোটানো ঘ. থিতানো
৪১. ইম্মি বেড়াতে গিয়ে নদীর পানি পান করলে ইম্মির মা তাকে নিরাপদ পানি পান করতে বললেন। ইম্মির মায়ের মতে নিরাপদ পানি কোনটি?
ক. নলকূপের পানি খ. সাগরের পানি
গ. পুকুরের পানি ঘ. কুয়ার পানি
৪২. তোমার এলাকায় গ্রীষ্মকালে নলকূপের পানি পাওয়া যায় না। এ ক্ষেত্রে পুকুরের পানি নিরাপদ করতে তুমি কী করবে?
ক. পানির পাত্র ঢেকে রাখবে খ. পানি থিতাবে
গ. কাপড় দিয়ে ছাঁকবে ঘ. ২০ মিনিট ফোটাবে
৪৩. কখন তুমি ফিটকিরি ও হ্যালোজেন ট্যাবলেট দিয়ে পানিকে জীবাণুমুক্ত করার পরামর্শ দেবে?
ক. বন্যার সময় খ. বৃষ্টির সময়
গ. ঝড়ের সময় ঘ. খরার সময়
৪৪. মানবদেহের শতকরা কত ভাগ পানি?
ক. ৬০-৭০ খ. ৪০-৫০ গ. ৩০-৪০ ঘ. ২০-৩০
৪৫. প্রচণ্ড গরমে উদ্ভিদের দেহ শীতল রাখতে সাহায্য করে কোনটি?
ক. মাটি খ. পানি গ. বাতাস ঘ. আলো
৪৬. উদ্ভিদের দেহে কত ভাগ পানি থাকে?
ক. ৯০ ভাগ খ. ৭০ ভাগ গ. ৬০ ভাগ ঘ. ৫০ ভাগ
৪৭. উদ্ভিদ কোথা থেকে পানি পায়?
ক. পুকুর খ. খাল গ. মাটি ঘ. নদী
৪৮. মানুষের তৈরি পানির উত্স কোনটি?
ক. পুকুর খ. মহাসাগর গ. নদী ঘ. সমুদ্র
৪৯. নিচের কোনটি পানির প্রাকৃতিক উত্স?
ক. দিঘি খ. নলকূপ গ. বৃষ্টি ঘ. পুকুর
৫০. নিচের কোনটি ছাড়া আমরা বাঁচতে পারি না?
ক. পানি খ. পোশাক গ. খনিজ ঘ. মাটি
৫১. পুকুর বা নদীর পানি পুরোপুরি নিরাপদ হয়—
ক. ফোটানোর পর ছেঁকে নিলে
খ. ফিটকিরি মেশালে গ. ফুটিয়ে নিলে ঘ. থিতালে
৫২. নিচের কোনটি পানিদূষণের প্রাকৃতিক কারণ?
ক. কলকারখানার বর্জ্য খ. কীটনাশকের ব্যবহার
গ. ভূগর্ভস্থ আর্সেনিক ঘ. ময়লা ও আবর্জনা
৫৩. জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কিসে পরিণত হয়?
ক. বরফ খ. বৃষ্টি গ. মেঘ ঘ. পানি
৫৪. নিচের কোনটি দ্বারা পানি বিশুদ্ধ করা যায়?
ক. নাপা খ. হারপিক
গ. অ্যারোসল ঘ. ব্লিচিং পাউডার
৫৫. তলানি ফেলে দিয়ে ওপরের পরিষ্কার পানি সংগ্রহ করাকে কী বলা হয়?
ক. পরিস্রবণ খ. থিতানো গ. ঘনীভবন ঘ. ছাঁকন
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-৩
৩৭. খ ৩৮. ঘ ৩৯. খ ৪০. ক ৪১. ক ৪২ ঘ ৪৩. ক ৪৪. ক ৪৫. খ ৪৬. ক ৪৭. গ ৪৮. ক ৪৯. গ ৫০. ক ৫১. ক ৫২. গ ৫৩. ঘ ৫৪. ঘ ৫৫. খ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা