প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে কিছু প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

বর্ণনামূলক প্রশ্ন:
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লেখো।
উত্তর: ১. বিনা প্রয়োজনে বনজঙ্গল ও গাছপালা কাটা বন্ধ করতে হবে। ২. নদীভরাট বন্ধ করতে হবে। ৩. অপরিকল্পিত বাড়িঘর ও কলকারখানা নির্মাণ বন্ধ করতে হবে। ৪. অস্বাস্থ্যকর বস্তি নির্মাণ বন্ধ ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা সচল রাখতে হবে। ৫. জনসংখ্যা বৃদ্ধি কমাতে হবে।
প্রশ্ন: তোমার এলাকার পরিবেশদূষণ রোধে তোমার বন্ধুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার দুটি উপায় লেখো।
উত্তর: পরিবেশদূষণ রোধে বন্ধুদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপায়—
১. বন্ধুরা যাতে বিনা কারণে শোরগোল ও উচ্চ স্বরে কথা না বলে এবং উচ্চ স্বরে গান না শোনে, সে মনোভাব তাদের মধ্যে জাগিয়ে তুলতে চেষ্টা করব। ২. বন্ধুরা যাতে যেখানে-সেখানে কফ, থুতু না ফেলে, মলমূত্র ত্যাগ না করে, সে ব্যাপারে সচেতন করব।
প্রশ্ন: শব্দদূষণ কী? আমাদের ওপর শব্দদূষণের প্রভাব বর্ণনা করো।
উত্তর: যেসব উচ্চ শব্দের কারণে আমাদের কানের স্বাভাবিক শ্রবণক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, তা-ই শব্দদূষণ। যেমন: মাইকের উচ্চ শব্দ, গাড়ির তীক্ষ হর্ন, জেনারেটরের আওয়াজ ইত্যাদি। শব্দদূষণের প্রভাব নিচে দেওয়া হলো—
১. শব্দদূষণের কারণে মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হয়। ২. দীর্ঘদিন উচ্চ আওয়াজ শুনলে ধীরে ধীরে শ্রবণশক্তি কমে যায়। ৩. উচ্চ শব্দে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়। ৪. হাসপাতাল ও বাড়িতে বরাদ্দ মানুষ ও রোগীদের সমস্যা হয়। ৫. ধর্মীয় উপাসনার কাজে বিঘ্নের সৃষ্টি হয়।
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা