প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৪
১. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. জলীয় বাষ্প
২. পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. জলীয় বাষ্প
৩. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্যাস—
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন
৪. হাসপাতালে আগুন নেভানোর জন্য সতর্কতামূলক অগ্নিনির্বাপণযন্ত্রে ব্যবহার করা হয়—
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন
৫. আবিরের বিয়েতে অতিথিদের কোমল পানীয় দেওয়া হয়। এই পানীয়র ঝাঁজালো ভাব রাখতে কোনটি ব্যবহার করা হয়?
ক. হাইড্রোজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. অক্সিজেন ঘ. নাইট্রোজেন
৬. পর্বত আরোহণ করা নিশাতের একপ্রকার শখ, তিনি পর্বত আরোহণের সময় কোনটি ব্যবহার করবেন?
ক. হাইড্রোজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. অক্সিজেন
৭. নিরব সাইকেলে পথে বের হলে হঠাত্ সাইকেলের টায়ার ছিদ্র হয়ে যায়। সাইকেলটি সক্রিয় করতে টায়ার ফোলানোর প্রয়োজন। এটি ফোলাতে তিনি কী ব্যবহার করবেন?
ক. গ্যাস খ. বায়ু গ. তেল ঘ. পানি
৮. তুষা তার ভেজা চুল শুকাতে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে। যন্ত্রটির নাম কী?
ক. সিলিন্ডার খ. অগ্নিনির্বাপণযন্ত্র
গ. হেয়ার ড্রায়ার ঘ. আয়রন মেশিন
৯. তোমার এলাকায় বিদ্যুত্-সংকট হওয়ায় তুমি বায়ুপ্রবাহের সাহায্যে বিদ্যুত্ তৈরির পরিকল্পনা নিয়েছ। এই বিদ্যুত্ তুমি কীভাবে উত্পাদন করবে?
ক. পাল তুলে খ. ভেজা বস্তুর মাধ্যমে
গ. হাতপাখা ঘুরিয়ে ঘ. টারবাইন ঘুরিয়ে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
প্রাথমিক বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৪
১. গ ২. ক ৩. খ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ঘ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা