বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ৪র্থ অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৪
১০. উঁচু পাহাড়ের চূড়ায় গেলে সিলিন্ডারে করে অক্সিজেন নিয়ে যেতে হয়। কেন নিতে হয়?
ক. পাহাড়ের চূড়া অক্সিজেনশূন্য থাকে
খ. পাহাড়ের চূড়ায় বায়ুচাপ বেশি থাকে
গ. পাহাড়ের চূড়ায় অক্সিজেন বেশি থাকে
ঘ. পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে
১১. তোমাদের এলাকায় আগুন লাগল। আগুন নেভাতে কোনটি ব্যবহার করবে?
ক. সালফার অক্সাইড খ. কার্বন ডাই-অক্সাইড
গ. অক্সিজেন ঘ. নাইট্রোজেন
১২. টিন বা প্যাকেটে মাছ, মাংস, ফল, চিপস ইত্যাদি সংরক্ষণ করা হয়। এতে কোন উপাদানটি ব্যবহার করা হয়?
ক. জলীয় বাষ্প খ. নাইট্রোজেন
গ. সালফার ঘ. অক্সিজেন
১৩. করিম জমিতে সার দেয়। কোন উপাদান ব্যবহার করে এই সার তৈরি করা হয়?
ক. নাইট্রোজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. হাইড্রোজেন ঘ. অক্সিজেন
১৪. নিতুদের বাড়িতে একটি মাটির ঘর বানানো হবে। মিস্ত্রিরা অনেক ঝরঝরে মাটি উঠানে এনে জমা করল। ঝরঝরে মাটির কণার ফাঁকে ফাঁকে কী থাকে?
ক. সিমেন্ট খ. বায়ু, গ. পাথর ঘ. বালু
১৫. তুমি প্রতিদিন যে খাবার গ্রহণ করো, তা ভেঙে শক্তি উত্পন্ন হয়। এ ক্ষেত্রে কোনটি ভূমিকা পালন করে?
ক. ক্লোরোফিল খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. অক্সিজেন
১৬. ডুবুরিরা পানির নিচে যে সিলিন্ডারটি ব্যবহার করে, তাতে বায়ুর কোন উপাদানটি থাকে?
ক. হাইড্রোজেন খ. অক্সিজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ নাইট্রোজেন
১৭. শ্বাসকষ্টের রোগীদের জন্য অনেক সময় সিলিন্ডার থেকে কী দেওয়া হয়?
ক. জলীয় বাষ্প খ হাইড্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. অক্সিজেন
১৮. আমরা বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত শ্বাস গ্রহণ করি। এই শ্বাস নেওয়ার মাধ্যমে বায়ু থেকে আমরা কী গ্রহণ করি।
ক. হাইড্রোজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. অক্সিজেন
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
প্রাথমিক বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৪
১০. ক ১১. খ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা