বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৪
১৯. পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি নিচের কোনটি ছাড়া জীব একমুহূর্তও বাঁচতে পারে না?
ক. সূর্যের আলো খ. মাটি
গ. বায়ু ঘ. পানি
২০. কারখানায় আগুন ধরে গেলে কর্মীরা আগুন নেভাতে একটি সিলিন্ডার ব্যবহার করেন। ফলে দ্রুত আগুন নিভে যায়। আগুন নেভাতে সিলিন্ডারের কোন উপাদানটি সাহায্য করেছে?
ক. হাইড্রোজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. অক্সিজেন
২১. বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে ফসল ঝেড়ে ময়লা দূর করা হয়। এটিকে কাজে লাগিয়ে আর কী করা হয়?
ক. সার তৈরি হয় খ. বৈদ্যুতিক পাখা চলে
গ. পালতোলা নৌকা চলে ঘ. জাহাজ চলে
২২. তুমি ফুটবল খেলো। বলে লাথি মারলে অনেক দূরে গিয়ে বলটি গোলপোস্টে পড়ে। ফুটবলটির দূরে যাওয়ার কারণ কী?
ক. ফুটবলটি চুম্বকমুক্ত খ. ফুটবলটি ছিদ্রযুক্ত
গ. ফুটবলটি বায়ুভর্তি ঘ. ফুটবলটি বায়ুশূন্য
২৩. বায়ুপ্রবাহ গায়ে এসে লাগলে আমাদের ঠান্ডা লাগে কেন?
ক. আমাদের শরীর ঠান্ডা থাকে বলে
খ. বায়ুপ্রবাহ ঠান্ডা বলে
গ. প্রবাহিত বায়ু তাপ বর্জন করে
ঘ. প্রবাহিত বায়ু তাপ শোষণ করে
২৪. প্রীতি যে শহরে বাস করে তা ক্রমেই গাড়ি, কলকারখানা দ্বারা দূষিত হচ্ছে। শহরটি দূষণমুক্ত করতে প্রীতি কোন কাজটি করতে পারে।
ক. টায়ার পোড়াবে খ. গাছপালা লাগাবে
গ. গাড়ি চালাবে ঘ. ময়লা ফেলবে
২৫. জেরিন তাসনিমকে বলল, বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সঙ্গে মিশে যে বৃষ্টি হয়, তা জীবের জন্য ক্ষতিকর। জেরিন কোন বৃষ্টির কথা বলল?
ক. অ্যাসিডবৃষ্টি খ. শিলাবৃষ্টি
গ. পাথরবৃষ্টি ঘ. লঘু বৃষ্টি
২৬. চপ্পুদের বাড়ির চারপাশে আবর্জনার স্তূপ রয়েছে। চপ্পুর ভাই শ্বাসকষ্টে ভুগছে। চপ্পুর ভাই কী কারণে রোগাক্রান্ত?
ক. শব্দদূষণের ফলে খ. বায়ুদূষণের ফলে
গ. পানিদূষণের ফলে ঘ. মাটিদূষণের ফলে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
প্রাথমিক বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৪
১৯. গ ২০. গ ২১. গ ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. ক ২৬. খ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা