বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ৪র্থ অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৪
২৭. তোমার এলাকায় কলকারখানা থাকার কারণে তা থেকে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়ে বাতাসে মিশ্রিত হয়। কলকারখানা ছাড়াও এসব গ্যাসের উত্স কোনটি?
ক. মলমূত্র খ. যানবাহন গ. আবর্জনা ঘ. ঘরবাড়ি
২৮. অ্যাসিডবৃষ্টির ফলে কী হয়?
ক. জীব দ্রুত বৃদ্ধি পায়
খ. জীব মারা যেতে পারে
গ. পুকুরের পানি বিশুদ্ধ হয়
ঘ. ফসলের ফলন বৃদ্ধি পায়
২৯. বায়ুদূষণ থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় হতে পারে কোনটি?
ক. ইটের ভাটা তৈরি করা
খ. অনুন্নত চুলা ব্যবহার করা
গ. ধূমপান করা
ঘ. বনভূমি রক্ষা করা
৩০. রবিন শ্বাসকষ্টের রোগী। কোন কারণে এই রোগ হয়?
ক. মাটিদূষণ খ. বায়ুদূষণ
গ. শব্দদূষণ ঘ. পানিদূষণ
৩১. বায়ুদূষণের কারণ কোনটি?
ক. ত্রুটিপূর্ণ গাড়ি না চালানো
খ. গৃহস্থালির বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখা
গ. কলকারখানার বিষাক্ত ধোঁয়া
ঘ. বেশি করে গাছ লাগানো
৩২. প্রাণী বায়ু থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি উদ্ভিদ খাদ্যের জন্য বায়ু থেকে কোনটি গ্রহণ করে?
ক. অক্সিজেন খ. বাষ্প
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
৩৩. দূষিত বায়ুর কারণে নানা রোগব্যাধি হতে পারে। কোন রোগটি হতে পারে?
ক. কলেরা খ. জন্ডিস
গ. ডায়রিয়া ঘ. হূদেরাগ
৩৪. তোমার স্কুলের মাঠে গাছের ঝরা পাতাগুলো জড়ো করে আগুন ধরানো হলো। এতে কী হবে?
ক. পানিদূষণ খ. শব্দদূষণ
গ. বায়ুদূষণ ঘ. মাটিদূষণ
৩৫. তোমার বাসার পাশে একটি ইটের ভাটা রয়েছে। এর ফলে কোন ধরনের দূষণ হয়?
ক. মাটিদূষণ খ. বায়ুদূষণ
গ. পানিদূষণ ঘ. শব্দদূষণ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
প্রাথমিক বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৪
২৭. খ ২৮. খ ২৯. ঘ ৩০. খ ৩১. গ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. গ ৩৫. খ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা