বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ৪র্থ অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৪
৩৬. চুলায় প্রাকৃতিক গ্যাস বা কাঠ পোড়ানোর সময় একধরনের গ্যাস উত্পন্ন হয়, যা বিষাক্ত। গ্যাসটির নাম কী?
ক. হাইড্রোজেন খ. অক্সিজেন
গ. কার্বন মনোক্সাইড ঘ. কার্বন ডাই-অক্সাইড
৩৭. ট্যাক্সি থেকে কালো ধোঁয়া বের হয়। এ ধোঁয়ায় কী থাকে?
ক. নাইট্রোজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. সালফার ঘ. অক্সিজেন
৩৮. উচ্চ পর্বতে উঠতে গেলে সিলিন্ডারে করে নিচের কোন গ্যাস নিয়ে যেতে হয়?
ক. কার্বন মনোক্সাইড খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. অক্সিজেন
৩৯. নিচের কোন কারণে বায়ু দূষিত হয়?
ক. রাসায়নিক সার ব্যবহার
খ. বৃষ্টির পানি জমে যাওয়া
গ. ইটভাটার ইট পোড়ানো
ঘ. কীটনাশকের ব্যবহার
৪০. কোনটি আগুন নেভাতে সাহায্য করে?
ক. কার্বন মনোক্সাইড খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. অক্সিজেন
৪১. কোমল পানীয়ের বোতলে কোন গ্যাস মেশানো হয়?
ক. কার্বন ডাই-অক্সাইড খ. কার্বন মনোক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. অক্সিজেন
৪২. হাতপাখা ও বৈদ্যুতিক পাখার মাধ্যমে শরীরকে ঠান্ডা রাখতে আমরা নিচের কোনটি ব্যবহার করি?
ক. সূর্যের আলো খ. জলীয়বাষ্প
গ. বায়ুপ্রবাহ ঘ. সূর্যের তাপ
৪৩. কোথায় অক্সিজেনের পরিমাণ কম থাকে?
ক. পর্বতের চূড়ায় খ. খোলা মাঠে
গ. গাছের নিচে ঘ. ভূপৃষ্ঠে
৪৪. জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বেড়ে যায়?
ক. নিয়ন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড
ঘ. নাইট্রোজেন
৪৫. বায়ুদূষণের ফলে নিচের কোন রোগটি হয়?
ক. চর্মরোগ হয় খ. চোখের রোগ হয়
গ. ফুসফুসের রোগ হয় ঘ. মস্তিষ্ক ধ্বংস হয়
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
প্রাথমিক বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৪
৩৬. গ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. গ ৪০. গ ৪১. ক ৪২. গ ৪৩. ক ৪৪. গ ৪৫. গ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা