প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ৫ম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৫
৩০. এক গ্লাস পানি থেকে যদি পর্যাপ্ত পরিমাণ তাপ সরিয়ে নেওয়া হয় তাহলে পানি —।
ক. পানির ওজন বৃদ্ধি পায় খ. গ্যাসে পরিণত হয়
গ. কঠিন বস্তুতে পরিণত হবে ঘ. ফুটতে শুরু করবে
৩১. আমরা যে তেল, কয়লা, গ্যাস খরচ করছি তা ক্রমাগত ফুরিয়ে যাচ্ছে। ফলে কী ঘটবে?
ক. এগুলোর মজুত বৃদ্ধি পাচ্ছে
খ. এগুলো আবার ফেরত পাব
গ. এগুলো আর ফিরে পাব না
ঘ. এগুলোর পরিমাণ বাড়বে
৩২. আমরা দৈনন্দিন নানা কাজে বিদ্যুত্শক্তি ব্যবহার করি। নিচের কোন ক্ষেত্রে বিদ্যুত্শক্তি ব্যবহূত হয়?
ক. সাইকেল চালাতে খ. টেলিভিশন দেখতে গ. স্কুলে ঘণ্টা বাজাতে ঘ. মোমবাতি জ্বালাতে
৩৩. স্বর্ণা দিনের বেলা পড়ার সময় বাতি নিভিয়ে জানালা খুলে দেয়। স্বর্ণা দিনের আলো ব্যবহার করে কেন?
ক. বিদ্যুতের আলো অপছন্দ বলে খ. বাতির আলো কম বলে
গ. জানালা দিয়ে উত্তম আলো আসে বলে
ঘ. শক্তি সংরক্ষণ করতে
৩৪. ‘গ্যাসের চুলা জ্বালিয়ে কাপড় শুকানো হচ্ছে।’ এখানে শক্তি ব্যবহারের ক্ষেত্রে কোন মন্তব্যটি সঠিক।
ক. অপচয় হবে খ. যথাযথ ব্যবহার হবে
গ. শেষ হবে ঘ. নবায়ন হবে
৩৫. লোহা একটি কঠিন পদার্থ। কারণ—
ক. পরমাণুগুলোর মধ্যে বন্ধন থাকে না
খ. পরমাণুগুলোর মধ্যে বন্ধন দৃঢ় থাকে
গ. সহজে এর আকার পরিবর্তন করা যায়
ঘ. পরমাণুগুলোর মধ্যে বন্ধন শিথিল থাকে
৩৬. কয়লা ও তেলের মধ্যে রাসায়নিক শক্তি জমা আছে। এ থেকে কোন কোন শক্তি উত্পন্ন করতে যায়?
ক. তাপ খ. আলো গ. শব্দ ঘ. বিদ্যুত্
৩৭. তোমার কাঠের একটি পেনসিল বক্স আছে। বক্সটি একধরনের কী?
ক. পদার্থ খ. আলো গ. শক্তি ঘ. তাপ
৩৮. রাজন সাইকেল চালাচ্ছে। সে সাইকেল চালাতে কোন শক্তি প্রয়োগ করছে?
ক. আলোক শক্তি খ. শব্দশক্তি
গ. পেশিশক্তি ঘ. তাপশক্তি
৩৯. বায়ুকল চালাতে কোন শক্তি লাগে?
ক. তাপশক্তি খ. যান্ত্রিক শক্তি
গ. শব্দশক্তি ঘ. আলোক শক্তি।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
প্রাথমিক বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৫
৩০. গ ৩১. গ ৩২. খ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. খ ৩৬. ক ৩৭. ক ৩৮. গ ৩৯. খ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা