প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৬
১। কোনটি জাঙ্কফুড?
ক. পটেটো চিপস খ. পরোটা গ. দই ঘ. পাউরুটি
২। জাঙ্কফুড খাওয়ার পরে কোনটি হতে পারে?
ক. যকৃত্ অকার্যকর হওয়া খ. মোটা হয়ে যাওয়া
গ. শ্বাসকষ্ট ঘ. ক্যানসার
৩। কোনটির মাধ্যমে মাছ ও মাংসে পচন ধরতে পারে?
ক. কার্বাইড খ. ফরমালিন গ. ব্যাকটেরিয়া ঘ. লবণ
৪। রিমাদের গৃহকর্মী পুষ্টিকর ও সুষম খাবার গ্রহণ করে না। এর ফলে তার কী হতে পারে?
ক. দেহে পুষ্টির চাহিদা বৃদ্ধি পাবে
খ. ওজনজনিত সমস্যা হবে
গ. সবল হবে না
ঘ. কর্মক্ষমতা হ্রাস পাবে
৫। সুষম খাদ্যের অভাবে শিশুরা পুষ্টিহীনতায় ভোগে। এর ফলে শিশু—
ক. কলেরা-আমাশয় রোগে আক্রান্ত হবে
খ. সহজে মাথাব্যথা ও জ্বরে আক্রান্ত হবে
গ. সুস্থ-সবলভাবে বেড়ে উঠতে ব্যাঘাত হবে
ঘ. ঘন ঘন ডায়রিয়া হবে
৬। তোমার বন্ধু আলিম প্রতিদিন খেলাধুলা করে। এমতাবস্থায় তার শরীর সুস্থ ও সবল রাখার জন্য নিচের কোন কাজটি বেশি গুরুত্বসহকারে করার জন্য পরামর্শ দেবে?
ক. নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে বলবে
খ. নিয়মিত স্কুলে যেতে বলবে
গ. নিয়মিত ভ্রমণ করতে বলবে
ঘ. নিয়মিত গোসল করতে বলবে
৭। আমাদের শরীরে খাদ্য গ্রহণের পরিমাণ ও মাত্রা নিচের কোনটির ওপর নির্ভর করে?
ক. মেধা, পরিশ্রমের মাত্রা ও দেহের আকৃতি
খ. বয়স, পরিশ্রমের মাত্রা ও দেহের আকৃতি
গ. বয়স, বিশ্রামের মাত্রা ও দেহের আকৃতি
ঘ. মেধা, বিশ্রামের মাত্রা ও দেহের আকৃতি
৮। সুস্থ-সবল দেহের অধিকারী হতে হলে তোমাকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। কয়টি উপাদান মিলে এ ধরনের খাদ্য তৈরি হয়?
ক. ছয় খ. পাঁচ গ. তিন ঘ. দুই
৯। তিথির বয়স ৫ বছর। প্রতিদিনের খাদ্যতালিকায় তার কতটুকু সবজি খেতে হবে?
ক. তিন কাপ খ. দুই কাপ গ. এক কাপ ঘ. আধা কাপ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-৬
১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ঘ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা