প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৬
১০। অহনা ১২ বছর বয়সের শিশু। সে জ্বরে দুর্বল হয়ে পড়লে ডাক্তার তাকে সুষম খাদ্যের একটি তালিকা অনুযায়ী খাদ্য খাওয়ানোর পরামর্শ দেন। তার আমিষজাতীয় খাদ্য প্রতিদিন কতবার খেতে হবে?
ক. ৪-৫ বার খ. ১-২ বার
গ. ৩-৪ বার ঘ. ২-৩ বার
১১। তুষারের বড় ভাই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাদ্য গ্রহণ করে। এ ক্ষেত্রে তুষারের ভাইয়ের কী সমস্যা হতে পারে?
ক. বৃদ্ধিজনিত খ. আহারজনিত
গ. পুষ্টিজনিত ঘ. ওজনজনিত
১২। পথশিশু সোহেল কাগজ কুড়ানোর কাজ করে। সব বেলা ঠিকমতো খাবার খেতে পায় না। বয়স অনুযায়ী তার উচ্চতা ও ওজন একেবারেই কম। সোহেলের উচ্চতা ও ওজন কম হওয়ার কারণ কী?
ক. অপুষ্টিতে স্বাভাবিক বৃদ্ধি হয়নি বলে
খ. শরীর দুর্বল বলে গ. কম বয়সে কাজ করে বলে
ঘ. খাবার খায় না বলে
১৩। বর্ষাকালে শুকনো খাবারের প্রয়োজনে তুমি কীভাবে মুড়ি, খই, আমসত্ত্ব সংরক্ষণ করবে?
ক. টিনের কৌটায় রেখে খ. বরফে জমিয়ে
গ. উচ্চ তাপে শুকিয়ে ঘ. তাপমাত্রা কমিয়ে
১৪। বরফ জমানো ঠান্ডায় খাদ্য সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে কোনটি সংক্ষরণ করা হয়?
ক. মাছ খ. আমসত্ত্ব গ. খই ঘ. মুড়ি
১৫। খাদ্যের বৈশিষ্ট্য ও গুণাগুণ ঠিক রেখে খাদ্যদ্রব্যকে উচ্চ তাপে শুকানো হয়। কোনটিকে এভাবে সংরক্ষণ করা যায়?
ক. পনির খ. ফল গ. সবজি ঘ. গম
১৬। দুধ একটি আদর্শ খাদ্য। এটি কী পদ্ধতিতে সংরক্ষণ করা যায়?
ক. বৈজ্ঞানিক পদ্ধতিতে খ. বরফ দেওয়া পদ্ধতিতে
গ. লবণ দেওয়া পদ্ধতিতে ঘ. রাসায়নিক পদ্ধতিতে
১৭। খাদ্য সংরক্ষণের নানা পদ্ধতি রয়েছে। কোনটি খাদ্য সংরক্ষণের প্রাচীন পদ্ধতি?
ক. ঠান্ডায় সংরক্ষণ খ. উচ্চ তাপে সংরক্ষণ
গ. রোদে শুকিয়ে সংরক্ষণ ঘ. ফ্রিজে সংরক্ষণ
১৮। তানিয়ার বাবা বাজার থেকে দুধ আনেন। তানিয়ার মা তা রেফ্রিজারেটরে রাখতে ভুলে গেলে দুধ নষ্ট হয়ে যায়। কোনটি দ্বারা এই খাদ্য নষ্ট হলো?
ক. দূষিত বায়ু খ. ছত্রাক
গ. ব্যাকটেরিয়া ঘ. ভাইরাস
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-৬
১০. খ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. গ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা