বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
১৯। ইয়াসমিন বাড়িতে জ্যাম, জেলি ও আচার তৈরি করেছে। এসব খাবার সংরক্ষণ করতে তার কেমন পাত্র নির্বাচন করতে হবে?
ক. বায়ুরোধী পাত্র খ. প্লাস্টিকের পাত্র
গ. টিনের পাত্র ঘ. স্টিলের পাত্র
২০। শিমুলদের বাজারের মাছ বিক্রেতা নদী থেকে মাছ ধরে তা সংরক্ষণ করেন। মাছ সংরক্ষণ করতে তিনি কী ব্যবহার করেন?
ক. তেল খ. লবণ গ. চিনি ঘ. সিরকা
২১। মনে করো, তোমার বাসায় কোনো ফ্রিজ নেই। এ অবস্থায় মাছ দীর্ঘদিন সংরক্ষণের জন্য তুমি তোমার মাকে কী বলবে?
ক. রোদে শুকিয়ে রাখতে খ. ভর্তা করে রাখতে
গ. ভাজি করে রাখতে ঘ. রান্না করে রাখতে
২২। লামিয়ার বয়স ৮ বছর। তার প্রতিদিন সর্বনিম্ন কতটুকু দুধ পান করা প্রয়োজন।
ক. ১০০০ মিলি খ. ২৫০ মিলি
গ. ১৫০ মিলি ঘ. ১০০ মিলি
২৩। শর্করা, আমিষ ও স্নেহজাতীয় পদার্থ দেহের গঠন ও বৃদ্ধিসাধন করে। এগুলো দেহের আর কী করে থাকে?
ক. গঠনে বাধা দেয় খ. বৃদ্ধি কমায়
গ. তাপমাত্রা জোগায় ঘ. ক্ষয় করে
২৪। মিজান একই জাতীয় ও অতিরিক্ত খাবার খায়। এ কারণে তার কী হবে?
ক. দেহ ভারী হবে খ. দেহে পানি আসবে
গ. দেহ শুকিয়ে যাবে ঘ. দেহ পাতলা হবে
২৫। তুমি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে ভীষণ পছন্দ করো। খেলাধুলার আগ্রহ বজায় রাখতে তোমার খাদ্য গ্রহণ কীরূপ হওয়া উচিত?
ক. স্বল্প খ. পরিমিত গ. অনাহার ঘ. অতিরিক্ত
২৬। তোমার স্কুলের টিফিনের খাবারটিতে আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি রয়েছে। তোমার খাবারটিকে কী খাবার বলা যেতে পারে।
ক. কৃত্রিম খাবার খ. সুষম খাদ্য
গ. জাঙ্কফুড ঘ. আমিষজাতীয় খাদ্য
২৭। তুমি হোটেলে ড্রিংকস ও ফ্রুট জুস অর্ডার করলে। অর্ডারকৃত খাদ্যগুলোকে কী বলা হয়?
ক. ফ্যাটফুড খ. সল্টফুড
গ. জাঙ্কফুড ঘ. ফাস্টফুড
২৮। তুমি বার্গার কিনে খেলে। এতে কোন ক্ষতিকর পদার্থটি থাকতে পারে?
ক. তারপিন খ. ফরমালিন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. কার্বনেট
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-৬
১৯. ক ২০. খ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. খ ২৭. গ ২৮. ঘ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা