বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৬
২৯। জাঙ্কফুডে নানা ক্ষতিকর উপাদান থাকে। নিচের কোনটি জাঙ্কফুড
ক. কোমল পানীয় খ. দুধ গ. মাংস ঘ. মাছ
৩০। কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে মানুষের নানা রকম ক্ষতি হয়। এসব ব্যবহারের ফলে কোন রোগটি হতে পারে।
ক. আর্সেনিকোসিস খ. ডায়রিয়া
গ. জন্ডিস ঘ. কিডনি অকার্যকর হওয়া
৩১। খাদ্যে নানা রকম রাসায়নিক দ্রব্য মেশানো হয়। নিচের কোন খাদ্যে এ ধরনের দ্রব্য মেশানো হয়?
ক. আলু খ. মাংস গ. মাছ ঘ. মরিচ
৩২। তোমার বন্ধু বিদ্যালয়ের সামনে থেকে গাঢ় কমলা রঙের আইসক্রিম কিনে খেল। এই আইসক্রিমের কৃত্রিম রং তার শরীরে কোন রোগ সৃষ্টি করতে পারে?
ক. বমি খ. অ্যাজমা গ. হাম ঘ. ডায়রিয়া
৩৩। সিয়াম রেস্তোরাঁ থেকে এমন খাবার খায়, যা অনেক সুস্বাদু। এতে অধিক চিনি, লবণ ও চর্বি থাকে। সিয়াম কোন খাবার খায়?
ক. ফ্যাটফুড খ. সল্টফুড গ. জাঙ্কফুড ঘ. গুডফুড
৩৪। তুলিকা গ্রীষ্মকালে শীতের সবজি কিনে আনল। অনেক দিন রেফ্রিজারেটর ছাড়া রাখার পরও তা নষ্ট হলো না। তুলিকার সবজিতে কোন রাসায়নিক পদার্থ দেওয়া ছিল?
ক. লবণ খ. কার্বাইড গ. ভিনেগার ঘ. ফরমালিন
৩৫। রাইসা একদিন বাজার থেকে কলা কিনে আনল। বাসায় এসে দেখল কলার ওপরটা পাকা আর ভেতরে কাঁচা। দোকানি কলায় কী ব্যবহার করেছিল?
ক. লবণ খ. কার্বাইড গ. ভিনেগার ঘ. ফরমালিন
৩৬। ‘জাঙ্কফুড অপুষ্টিকর খাবার’। কারণ, এতে উচ্চমাত্রায় থাকে—
ক. চর্বি, লবণ, কার্বনেট ও চিনি
খ. চর্বি, লবণ, চিনি ও ভিটামিন
গ. চর্বি, কার্বনেট, শর্করা ও চিনি
ঘ. শর্করা, ভিটামিন, আমিষ ও চিনি
৩৭। লবণ, চিনি ও সিরকার মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা হয়। এভাবে নিচের কোনটি সংরক্ষণ করা যায়?
ক. জলপাই খ. টমেটো গ. সস ঘ. মাখন
৩৮। তোমাদের গ্রামে একটি হিমাগার রয়েছে। এখানে তুমি কোনটি সংরক্ষণ করতে পারবে?
ক. মাংস খ. আলু গ. মাছ ঘ. পনির
৩৯। জাঙ্কফুডে কোন দ্রব্যের আধিক্য থাকে?
ক. চর্বি খ. ভিটামিন গ. শর্করা ঘ. আমিষ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-৬
29. K 30. N 31. N 32. L 33. M 34. N 35. N 36. K 37. K 38. L 39. K
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা