বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৬
৪০। খাদ্যদ্রব্য উত্পাদন থেকে শুরু করে খাদ্য তৈরি, খাদ্য সংরক্ষণ, ফল পাকানো ও বাজারজাতকরণে কোনটি মেশানো হয়?
ক. মিল্ক পাউডার খ. খনিজ লবণ
গ. রাসায়নিক দ্রব্য ঘ. ভিটামিন
৪১। নিয়মিত জাঙ্কফুড খাওয়া উচিত নয়। নিয়মিত জাঙ্কফুড খেলে কী ঘটে?
ক. কর্মশক্তি বৃদ্ধি পায় খ. ওজন বৃদ্ধি পায়
গ. ওজন কমে যায় ঘ. শরীর সুস্থ থাকে
৪২। মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদার পরিমাণে কমবেশি হয় কী অনুযায়ী?
ক. উচ্চতা ও ওজন খ. বয়স ও কাজ
গ. বয়স ও উচ্চতা ঘ. বয়স ও জ্ঞান
৪৩। কোন জাতীয় খাদ্য শরীর সুস্থ রাখার প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি সরবরাহ করে?
ক. সুষম খ. স্নেহ গ. আমিষ ঘ. শর্করা
৪৪। প্রতিদিন অধিক ভাত খাওয়ার ফলে কী হতে পারে?
ক. লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে
খ. স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে
গ. দেহ ভারী হয়ে যাবে
ঘ. দেহ হালকা হয়ে যাবে
৪৫। আলু, পেঁয়াজ, গাজর ইত্যাদি হিমাগারে রাখা হয় কেন?
ক. পচন রোধ করার জন্য
খ. ফরমালিন দেওয়ার জন্য
গ. খাদ্যমান বাড়ানোর জন্য
ঘ. ঠান্ডা রাখার জন্য
৪৬। সমবয়সী নিচের কোন বাহনচালকের বেশি খাদ্যের প্রয়োজন?
ক. সাইকেল খ. রিকশা গ. ট্রেন ঘ. বাস
৪৭। নিচের কোনটি খাদ্যে ভেজাল হিসেবে মেশানো হয়?
ক. কার্বোহাইড্রেট খ. ক্যালসিয়াম
গ. ফরমালিন ঘ. আয়োডিন
৪৮। কোনটি জাঙ্কফুড নয়?
ক. বার্গার খ. আলুর ভর্তা
গ. কোমল পানীয় ঘ. পটেটো চিপস
৪৯। গলদা চিংড়ি হিমায়িত করে সংরক্ষণ করা হয় কেন?
ক. ক্ষতিকর রাসায়নিক দ্রব্য কমাতে
খ. পুষ্টিগুণ বৃদ্ধি করতে
গ. পচন রোধ করতে ঘ. স্বাদ বৃদ্ধি করতে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-৬
৪০. গ ৪১. খ ৪২. খ ৪৩. ক ৪৪. গ ৪৫. ক ৪৬. খ ৪৭. গ ৪৮. খ ৪৯. গ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা