প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৬
৫০। টিনে মাছ-মাংস সংরক্ষণ করতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. জলীয় বাষ্প খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. অক্সিজেন
৫১। নিচের কোনটি জাঙ্কফুড?
ক. রুটি খ. পরোটা
গ. আলুর ভর্তা ঘ. ফ্রুট লুপস
৫২। ফ্রিজে মাছ, মাংস, গাজর, টমেটো ইত্যাদি সংরক্ষণ করা যায়—
ক. চার-দশ মাস পর্যন্ত খ. পাঁচ-আট মাস পর্যন্ত
গ. পাঁচ-ছয় মাস পর্যন্ত ঘ. তিন-নয় মাস পর্যন্ত
৫৩। কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ খাদ্যে ভেজাল হিসেবে মেশানোর ফলে কী হয়?
ক. শিশুরা শুকিয়ে যায়
খ. লিভার ও কিডনি অকার্যকর হয়
গ. বাচ্চারা ভারী দেহধারী হয়
ঘ. দাঁত অকার্যকর হয়
৫৪। নিচের কোন বিষাক্ত রাসায়নিক পদার্থটি খাদ্যের পচনরোধে ব্যবহার করা হয়?
ক. কার্বোহাইড্রেট খ. ক্যালসিয়াম
গ. ফরমালিন ঘ. আয়োডিন
৫৫। কোন রাসায়নিক দ্রব্যটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
ক. সোডিয়াম ক্লোরাইড খ. ক্যালসিয়াম কার্বাইড
গ. ক্যালসিয়াম ক্লোরাইড ঘ. পানি
৫৬। কোন খাদ্যে কৃত্রিম রং মিশিয়ে একে আকর্ষণীয় করা হয়?
ক. ভিটামিন খ. সবজি গ. মিষ্টি ঘ. ভাত
৫৭। কোন খাবারগুলো কম খাওয়া উচিত?
ক. বার্গার, চিপস খ. ফলমূল
গ. শাকসবজি ঘ. দুধ, দই
৫৮। কোন খাবারগুলো নিয়মিত খাওয়া উচিত?
ক. বার্গার, চিপস, কেক
খ. আইসক্রিম, চকলেট, পনির
গ. ভাত. মাংস, আইসক্রিম
ঘ. ভাত, সবজি, দুধ
৫৯। খাদ্য সংরক্ষণের ফলে কী হয়?
ক. খাদ্যের দাম কমে যায়
খ. বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়
গ. খাদ্য পচে নষ্ট হয়ে যায়
ঘ. খাদ্যের উত্পাদন কমে যায়
৬০। জলপাই কোনটির মাধ্যমে সংরক্ষণ করা হয়?
ক. কোমল পানীয় খ. খনিজ লবণ
গ. পানি ঘ. তেল
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-৬
৫০. গ ৫১. ঘ ৫২. গ ৫৩. খ ৫৪. গ ৫৫. খ ৫৬. গ ৫৭. ক ৫৮. ঘ. ৫৯. খ ৬০. ঘ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা