বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৬
৬১। খাদ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. কোমল পানীয় খ. মধু গ. তেল ঘ. পানি
৬২। কোন খাদ্যের মধ্যে পচনশীল জীবাণু জন্মাতে পারে না?
ক. মাছ খ. সিরকা গ. সবজি ঘ. মাংস
৬৩। বরফ না দিয়ে কীভাবে মাছ সংরক্ষণ করা যায়?
ক. মরিচ দিয়ে খ. হলুদ দিয়ে
গ. পানি দিয়ে ঘ. লবণ দিয়ে
৬৪। বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয় কোন খাদ্যদ্রব্যটি?
ক. ফল খ. মাছ গ. সবজি ঘ. আচার
৬৫। কোন খাদ্য ফ্রিজে সংরক্ষণ করতে হয়?
ক. বরই খ. মাংস গ. আচার ঘ. চাল
৬৬। কোন খাদ্য রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়?
ক. জলপাই খ. ডাল গ. জেলি ঘ. শাকসবজি
৬৭। খাদ্যের অপচয় রোধ করার উদ্দেশ্যে কী করা হয়?
ক. শীতকালীন শস্য উত্পাদন খ. খাদ্য চাষাবাদ
গ. খাদ্য উত্পাদন ঘ. খাদ্য সংরক্ষণ
৬৮। সুষম খাদ্যে কয়টি খাদ্যদলের পুষ্টি উপাদান বিদ্যমান থাকে?
ক. ছয়টি খ. পাঁচটি গ. চারটি ঘ. দুটি
৬৯। খাদ্যের দল কয়টি?
ক. ছয়টি খ. পাঁচটি গ. চারটি ঘ. দুটি
৭০। কাদের বেশি খাদ্যের প্রয়োজন?
ক. যারা বেশি কথা বলে
খ. যারা বিনোদন বেশি করে
গ. যারা লেখাপড়া বেশি করে
ঘ. যারা বেশি শারীরিক পরিশ্রম করে
৭১। দেহ বেশি ভারী হয়ে গেলে বড়দের কোন ক্ষমতা হ্রাস পায়—
ক. বিনোদনের খ. কাজ করার গ. দৃষ্টির ঘ. ঘুমানোর
৭২। কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থযুক্ত খাদ্য খেলে কোন রোগটি হতে পারে?
ক. বাতজ্বর খ. ক্যানসার গ. জন্ডিস ঘ. নিউমোনিয়া
৭৩। নিচের কোন রাসায়নিক দ্রব্য খাদ্যে ভেজাল হিসেবে মেশানো হয়ে থাকে?
ক. কার্বোহাইড্রেট খ. ভিটামিন
গ. আয়োডিন ঘ. ক্যালসিয়াম কার্বাইড
৭৪। কোনটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
ক. স্যাকারিন খ. শর্করা গ. আমিষ ঘ. চর্বি
৭৫। কোনটিতে উচ্চমাত্রায় চর্বি, লবণ বা চিনি থাকে?
ক. শাকসবজিতে খ. চাল, গম, ভুট্টায়
গ. মাংসে ঘ. জাঙ্কফুডে
৭৬। কোন খাদ্যটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
ক. শর্করা খ. বার্গার গ. আমিষ ঘ. পানি
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-৬
৬১. গ ৬২. খ ৬৩. ঘ ৬৪. ঘ ৬৫. খ ৬৬. খ ৬৭. ঘ ৬৮. ক ৬৯. ক ৭০. ঘ ৭১. খ ৭২. খ ৭৩. ক ৭৪. ক ৭৫. ঘ ৭৬. খ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা