প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৭

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

১. টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে?

ক. পোকামাকড় খ. মাটি গ. বায়ু ঘ. পানি

২. কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক?

ক. মাছি খ. মশা গ. প্রজাপতি ঘ. কুকুর

৩. বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে?

ক. সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

খ. পড়াশোনার প্রতি অধিক মনোযোগ

গ. শরীরের গঠন পরিবর্তন

ঘ. বেশি বেশি অসুস্থ হওয়া

৪. তোমার পরিবারে সংক্রামক রোগের প্রকোপ বেড়েছে। এই রোগ সংক্রমিত ব্যক্তি থেকে কোন মাধ্যমে ছড়াতে পারে?

ক. তেলাপোকা খ. মশা গ. ঘুঘু ঘ. পিঁপড়া

৫. পিয়া ও পাপিয়া দুই বোন একই খাটে ঘুমায়। পিয়ার সর্দি হলে কিছুদিন পর দেখা গেল পাপিয়ারও জ্বর হয়েছে। পাপিয়ার রোগকে কী বলে?

ক. টাইফয়েড খ. জন্ডিস

গ. বেরিবেরি রোগ ঘ. সংক্রামক রোগ

৬. তোমার পড়ার ঘরের কোণে একটি ভাঙা গ্লাসে কিছু পরিষ্কার পানি দীর্ঘদিন ধরে রয়েছে। কেন তুমি ভাঙা গ্লাসটি পানিসহ ডাস্টবিনে ফেলে দেবে?

ক. ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব হতে পারে

খ. ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব হতে পারে

গ. বসন্ত রোগের প্রাদুর্ভাব হতে পারে

ঘ. সোয়াইন ফ্লু রোগের প্রাদুর্ভাব হতে পারে

৭. তোমাদের পাড়ার একজনের বসন্ত হয়েছে। এ রোগটি কিসের মাধ্যমে ছড়ায়?

ক. খাদ্যের খ. সংস্পর্শে গ. পানির ঘ. বায়ুর

৮. তিথিদের ফুলের টবে অনেক পানি জমে আছে। এখানে এডিস মশা থাকে। এই মশার কামড়ে তিথির কোন ধরনের জ্বর হতে পারে?

ক. সোয়াইন ফ্লু খ. ডেঙ্গু গ. টাইফয়েড ঘ. ম্যালেরিয়া

৯. রাইসা দুই দিন ধরে স্কুলে যেতে পারছে না। তার হঠাত্ বমি ও পাতলা পায়খানা হচ্ছে। ডাক্তার বললেন, রাইসার ডায়রিয়া হয়েছে। এটি কী ধরনের রোগ?

ক. ছোঁয়াচে খ. সংক্রামক

গ. বায়ুবাহিত ঘ. পানিবাহিত

১০. পানি নিরাপদ না হলে এর মাধ্যমে কিছু রোগ ছড়ায়। নিচের কোন রোগটি এ ধরনের পানির কারণে হয়ে থাকে?

ক. বাতজ্বর খ. ডেঙ্গু গ. আমাশয় ঘ. বসন্ত

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

প্রাথমিক বিজ্ঞান: সঠিক উত্তর

অধ্যায়-৭

১. ঘ ২. খ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. গ

শিক্ষক

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা