বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
১১. তুহিনের ম্যালেরিয়া হয়েছে। কোন মশা কামড়ালে তুহিনের এ রোগ হতে পারে।
ক. কিউলেক্স খ. অ্যানোফিলিস
গ. ফাইলেরিয়া ঘ. ডেঙ্গু
১২. তোমার এক বন্ধুর বসন্ত রোগ হলো। কোন সময় তুমি তার কাছ থেকে দূরে থাকবে?
ক. বসন্তের গুটি শুকিয়ে যাওয়ার সময়
খ. বসন্তের গুটি পাকার সময়
গ. রোগের মাঝামাঝি ঘ. রোগের শুরুতে
১৩. তুসাদের ফুলের টবে পানি জমে থাকে। ফলে সেখানে অনেক মশা জন্মেছে। কিছুদিন পর সে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। তার পরিবারের সদস্যরা কীভাবে রোগটি প্রতিকার করবে?
ক. ডাক্তারের পরামর্শে ওষুধ দিয়ে
খ. মশার ওষুধ দিয়ে
গ. ফুলের টব ফেলে দিয়ে
ঘ. পরিবেশ পরিষ্কার রেখে
১৪. তোমার পরিবারের কোনো সদস্য সংক্রামক রোগে আক্রান্ত হলো। রোগটি প্রতিরোধে তুমি কী পদক্ষেপ নেবে?
ক. দরজা বন্ধ করে রাখবে খ. খাবার কম খাবে
গ. রোগীর সঙ্গে থাকবে
ঘ. চারপাশ জীবাণুমুক্ত রাখবে
১৫. টুলুর জলাতঙ্ক হয়েছে। কোন প্রাণীর কামড়ে টুলুর এ রোগ হয়েছে?
ক. তেলাপোকা খ. কুকুর গ. বিড়াল ঘ. মশা
১৬. রিকির হাম হয়েছে। কিছুদিন পর রিকি সুস্থ হতে না-হতেই তার ছোট ভাইয়ের হাম দেখা দিল। রিকি কোন ধরনের সংক্রামক রোগে আক্রান্ত?
ক. পোকামাকড়বাহিত খ. পানিবাহিত
গ. বায়ুবাহিত ঘ. ছোঁয়াচে
১৭. এক সপ্তাহ হলো মৌ কলেরা হাসপাতালে ভর্তি হয়েছে। মৌয়ের রোগটি কোন ধরনের রোগ?
ক. পোকামাকড়বাহিত খ. পানিবাহিত
গ. বায়ুবাহিত ঘ. ছোঁয়াচে
১৮. কাব্যর ভীষণ জ্বর। সোয়াইন ফ্লু ধরা পড়েছে। কাব্যর রোগটি কোন মাধ্যমে সংক্রমিত হয়েছে?
ক. প্রাণীর খ. পোকার
গ. বায়ুর ঘ. পানির
১৯. সংক্রামক রোগ প্রতিকারের উপায় কোনটি
ক. ব্যায়াম করা খ. পানি কম খাওয়া
গ. পুষ্টিকর খাবার পরিহার করা
ঘ. পর্যাপ্ত বিশ্রাম নেওয়া।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
প্রাথমিক বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৭
১১. খ ১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. ঘ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা