বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৭
২০. কোনটি এডিস মশার আবাসস্থল?
ক. ফুলের টব খ. গাছপালা গ. মশারি ঘ. মাটি
২১. সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে হলে কোনটি করা উচিত?
ক. বিনোদনের মধ্যে থাকা উচিত
খ. কম ঘুমানো উচিত
গ. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা উচিত
ঘ. বেশি ঘুমানো উচিত
২২. যক্ষ্মা রোগীর হাঁচি ও কাশির সময় কী করা উচিত?
ক. অন্যের কাছাকাছি দেওয়া
খ. মুখ খোলা রেখে কাশি দেওয়া
গ. মুখে হাত ব্যবহার করা
ঘ. মুখে রুমাল ব্যবহার করা
২৩. কীভাবে সংক্রামক রোগ ছড়াতে পারে?
ক. দূষিত পানির মাধ্যমে
খ. বিশুদ্ধ খাবারের মাধ্যমে
গ. পরিষ্কার জামাকাপড়ের মাধ্যমে
ঘ. পরিষ্কার থালাবাসনের মাধ্যমে
২৪. মানুষ কীভাবে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হতে পারে?
ক. পশুপাখির দ্বারা খ. কীটপতঙ্গের দ্বারা
গ. মানুষের মাধ্যমে ঘ. বায়ুর মাধ্যমে
২৫. হাঁচি ও কাশির সময় মুখে হাত বা রুমাল দিয়ে ঢাকলে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যায়?
ক. ডায়রিয়া খ. এইডস গ. বাতজ্বর ঘ. ইনফ্লুয়েঞ্জা
২৬. কিছু রোগ আছে, সেগুলো একজন থেকে অন্যজনে ছড়ায়। কোনটি এ ধরনের রোগ?
ক. হার্ট অ্যাটাক খ. ক্যানসার গ. অ্যানিমিয়া ঘ. হাম
২৭. তোমাদের এলাকায় কোনো ব্যক্তির যক্ষ্মা হলো। তুমি তাকে কী করতে বলবে?
ক. যেকোনো গ্লাসে পানি খেতে
খ. সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেতে
গ. হাঁচির সময় রুমাল না ব্যবহার করতে
ঘ. কফ, থুতু যেখানে-সেখানে ফেলতে
২৮. রোগীর কফ, থুতু, হাঁচি, কাশির মাধ্যমে রোগের জীবাণু ছড়ায়। কোন রোগের জীবাণু এভাবে ছড়ায়?
ক. আমাশয় খ. সর্দিজ্বর গ. হার্ট অ্যাটাক ঘ. জন্ডিস
২৯. হামের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়। এভাবে নিচের কোন রোগের জীবাণু ছড়ায়?
ক. আমাশয় খ. জন্ডিস গ. ডায়রিয়া ঘ. ইনফ্লুয়েঞ্জা
৩০. ছোঁয়াচে রোগ কোনটি?
ক. ক্যানসার খ. ইবোলা গ. ডায়রিয়া ঘ. বাতজ্বর
# বাকি অংশ ছাপা হবে আগামী মঙ্গলবার
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
প্রাথমিক বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৭
২০. ক ২১. গ ২২. ঘ ২৩. ক ২৪. গ ২৫. ঘ ২৬. ঘ ২৭. খ ২৮. খ ২৯. ঘ ৩০. খ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা