প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৭
৩১. বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময় ছেলেমেয়েদের মধ্যে নিচের কোনটি ঘটে?
ক. শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়
খ. প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করে
গ. পড়ালেখায় অধিক মনোযোগী হয়
ঘ. সবার সঙ্গে বন্ধুভাবাপন্ন হয়
৩২. স্নিগ্ধা বিদ্যালয়ে গিয়ে হঠাত্ তার শারীরিক পরিবর্তন দেখতে পায়। বয়ঃসন্ধিকালের এই পরিবর্তন দেখে স্নিগ্ধা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এমন অবস্থায় তার করণীয়—
ক. হতাশ হয়ে পড়বে খ. নিজেই সমাধান করবে
গ. কাউকে কিছু বলবে না
ঘ. শিক্ষিকার সঙ্গে পরামর্শ করবে
৩৩. তুষার বয়ঃসন্ধিকাল অতিক্রম করছে। তার গলার স্বরের পরিবর্তন ও দ্রুত লম্বা হওয়া দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। তুষারের কোন ধরনের পরিবর্তন হয়েছে?
ক. আবেগিক পরিবর্তন খ. শারীরিক পরিবর্তন
গ. আচরণিক পরিবর্তন ঘ. মানসিক পরিবর্তন
৩৪. আরিফের মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে, তার বয়স ১২ বছর। মেয়েটি যে পর্যায়ে আছে, তা কত বছর থেকে শুরু হয়?
ক. ১৫-২০ খ. ১০-১৫ গ. ৮-১৩ ঘ. ৫-১০
৩৫. শাকিলের বয়স ১৩ বছর। শাকিল এখন কোন কাল অতিক্রম করছে?
ক. যৌবনকাল খ. বয়ঃসন্ধিকাল
গ. বাল্যকাল ঘ. শিশুকাল
৩৬. নিপার বয়স এখন ১২। সে তার শরীরে কিছু পরিবর্তন লক্ষ করল। এ ক্ষেত্রে তার করণীয় হচ্ছে—
ক. মা-বাবার সঙ্গে আলোচনা করবে
খ. অন্য কাউকে বিষয়টি জানাবে না
গ. স্বাভাবিক কাজকর্ম করবে না
ঘ. ওষুধ কিনে খাবে
৩৭. কোনটি পানিবাহিত রোগ?
ক. টাইফয়েড খ. ইবোলা গ. হাম ঘ. সোয়াইন ফ্লু
৩৮. কোনটি বায়ুবাহিত রোগ?
ক. গুটিবসন্ত খ. আমাশয় গ. ডায়রিয়া ঘ. কলেরা
৩৯. কোন রোগ কফ, থুতু, হাঁচি, কাশির মাধ্যমে ছড়ায়?
ক. যক্ষ্মা খ. ডেঙ্গু গ. জন্ডিস ঘ. বসন্ত
৪০. যেসব রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়, সেগুলো কী নামে পরিচিত?
ক. দূষণজনিত রোগ খ. বায়ুবাহিত রোগ
গ. মাটিবাহিত রোগ ঘ. পানিবাহিত রোগ।
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
প্রাথমিক বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৭
৩১. ক ৩২. ঘ ৩৩. খ ৩৪. গ ৩৫. খ ৩৬. ক ৩৭. ক ৩৮. ক ৩৯. ক ৪০. খ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা