বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৭
৪১. পানির মাধ্যমে কোন রোগ ছড়াতে পারে
ক. দৃষ্টিহীনতা খ. জলাতঙ্ক
গ. কলেরা ঘ. ক্যানসার
৪২. পোকামাকড়ের মাধ্যমে কোনটি মানবশরীরে প্রবেশ করে?
ক. মাটি খ. রোগজীবাণু
গ. পানি ঘ. বাতাস
৪৩. ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগকে কী বলে?
ক. হূদেরাগ খ. সংক্রামক
গ. ভাইরাস ঘ. শ্বাসজনিত
৪৪. বয়ঃসন্ধিকালের পরিবর্তন কী রূপ?
ক. অস্বাভাবিক খ. স্বাভাবিক
গ. অতি ধীরে ঘ. দ্রুত
৪৫. বয়ঃসন্ধিকালের পরিবর্তনের ব্যাপারে কার সঙ্গে আলোচনা করা উচিত
ক. প্রতিবেশী খ. চাচা-মামা
গ. মা-বাবা ঘ. শিক্ষক
৪৬. কোন সময়কালে অনেক ছেলেমেয়ে তাদের শারীরিক পরিবর্তন দেখে ঘাবড়ে যায়?
ক. বয়ঃসন্ধিকালে খ. তরুণকালে
গ. বাল্যকালে ঘ. শৈশবকালে
৪৭. কোন সময়কালে ছেলে ও মেয়েরা নিজেদের মতামত প্রকাশ করার চেষ্টা করে?
ক. বৃদ্ধ বয়সে খ. বয়ঃসন্ধিকালে
গ. বাল্যকালে ঘ. শৈশবকালে
৪৮. কোন সময়কালে ছেলে ও মেয়েরা দ্রুত লম্বা হয়?
ক. কৈশোরে খ. বয়ঃসন্ধিকালে
গ. বাল্যকালে ঘ. শৈশবকালে
৪৯. বয়ঃসন্ধিকালে শরীরে কোন পরিবর্তনটি লক্ষ করা যায়?
ক. ঘাম কমে যাওয়া খ. ত্বক মসৃণ হওয়া
গ. দ্রুত লম্বা হওয়া ঘ. চুল পেকে যাওয়া
৫০. ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরুর বয়স কত?
ক. ৯-১৫ বছর ঘ. ১২-১৫ বছর
গ. ১০-১২ বছর ঘ. ৮-১০ বছর
৫১. মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয় কত বছর বয়সের মধ্যে
ক. ১০-১২ বছর খ. ৯-১৪ বছর গ. ৮-১৩ বছর ঘ. ৮-১০ বছর
৫২. কোন রোগটি আক্রান্ত রোগীর সংস্পর্শে ছড়াতে পারে?
ক. সোয়াইন ফ্লু খ. দৃষ্টিহীনতা
গ. জ্বর ঘ. হাঁপানি
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
প্রাথমিক বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৭
৪১. গ ৪২. খ ৪৩. খ ৪৪. খ ৪৫. গ ৪৬. ক ৪৭. খ ৪৮. খ ৪৯. গ ৫০. ক ৫১. গ ৫২. ক
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা